আগরতলা মামলা কী? ব্যাখ্যা কর।
উত্তর: আগরতলা মামলা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক নম্বর আসামি করে ৩৫ জন বাঙালির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক একটি মামলা। বঙ্গবন্ধু কর্তৃক উপস্থাপিত ৬ দফার সংগ্রামকে ব্যর্থ করে দেয়ার লক্ষ্যে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে আইয়ুব সরকার শেখ মুজিবুর রহমানকে এক নম্বর আসামি করে ৩৫ জন বাঙালি সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক একটি মামলা দায়ের করে, যা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। এ মামলার আওতায় বঙ্গবন্ধু ও ৬ দফাপন্থি অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দীর্ঘসময় বন্দি অবস্থায় কারা অভ্যন্তরে কাটাতে হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
আগরতলা মামলা কী? ব্যাখ্যা কর।
উত্তর