সোহাগ সাহেবের পরিবারটির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: সোহাগ সাহেবের পরিবারটি একক পরিবার। পারিবারিক গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা- একক পরিবার ও যৌথ পরিবার। একক পরিবার গঠিত হয় বাবা-মা ও ভাই-বোন নিয়ে। অর্থাৎ যে পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তানাদি একত্রে বসবাস করে সে পরিবারকে একক পরিবার বলা হয়। এধরনের পরিবার স্বাভাবিকভাবেই তাই ছোট হয়ে থাকে। উদ্দীপকের সোহাগ সাহেব চাকুরির সুবাদে তার ছেলে ও স্ত্রীকে নিয়ে জেলা শহরে বসবাস করেন। এ থেকে সহজেই বোঝা যায় তার পরিবারটি একটি একক পরিবার। কেননা তার পরিবারে তার স্ত্রী ও সন্তান ছাড়া আর কেউ বসবাস করে না। তাই তার পরিবারের ধরনটি একক পরিবার।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সোহাগ সাহেবের পরিবারটির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর