সোহাগ সাহেবের পরিবারে কোন কাজটির ঘাটতি থাকায় তার ছেলের মানসিক বিকাশ সমৃদ্ধ হয়নি? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সোহাগ সাহেবের পরিবারের মনস্তাত্ত্বিক কাজটির ঘাটতি থাকায় তার ছেলের মানসিক বিকাশ সমৃদ্ধ হয়নি। পরিবারের বেশকিছু মৌলিক কাজের মধ্যে মনস্তাত্ত্বিক কাজ অন্যতম। মনস্তাত্ত্বিক কাজকে পরিবারের মৌলিক কার্যাবলির অন্তর্ভুক্ত করা হয়। কেননা এই কাজের ক্ষেত্রে পরিবারের কোনো বিকল্প নেই। পরিবার মায়ামমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। নিজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পরিবারের অন্যদের সাথে ভাগাভাগি করে শান্তি লাভ করা যায়। যেমন- কারও মন খারাপ হলে পরিবারের অন্যদের সাথে আলাপ-আলোচনা করে তার সমাধান করা যায়। এছাড়া পরিবার থেকে শিশু শিষ্টাচার, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি শিক্ষালাভ করে থাকে। উদ্দীপকের সোহাগ সাহেব চাকুরির সুবাধে তার ছেলে ও স্ত্রীকে নিয়ে জেলা শহরে বসবাস করেন। স্বামী-স্ত্রী উভয় কর্মজীবী হওয়ায় ছেলেকে বেশি সময় দিতে পারে না। বাসায় সবসময় একা থাকায় সে নিজের সুখ-দুঃখ কারো সাথে ভাগাভাগি করতে পারে না। ফলে বয়স অনুযায়ী তার মানসিক বিকাশ সাধিত হয়নি। এরূপ বর্ণনা থেকে বোঝা যায়, পরিবারের সাহচর্য না থাকায় নিজের সুখ-দুঃখ কারও সাথে ভাগাভাগি না করতে পারার কারণে ছেলেটি মানসিক প্রশান্তি লাভ ও পারিবারিক শিষ্টাচার অর্জন করতে ব্যর্থ হয়। সোহাগ সাহেবের ছেলে যদি নিজ পরিবারে বসবাস করত তাহলে সে তার নিজস্ব অনুভূতি ভাগাভাগি ও পারিবারিক শিষ্টাচার গ্রহণ করতে সক্ষম হতো। কিন্তু সে পরিবারের বাইরে থাকার কারণে তার মানসিক বিকাশ ব্যাহত হয়। এতে পরিবারের মনস্তাত্ত্বিক কাজটিই ব্যাহত হয়েছে। আলোচনা শেষে তাই বলা যায়, সোহাগ সাহেবের পরিবারের মনস্তাত্ত্বিক কাজ ব্যাহত হওয়ার কারণে তার ছেলের মানসিক সমৃদ্ধ হয়নি।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সোহাগ সাহেবের পরিবারে কোন কাজটির ঘাটতি থাকায় তার ছেলের মানসিক বিকাশ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর