বিবর্তনমূলক মতবাদ কী? ব্যাখ্যা কর।
উত্তর: রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ। ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ অনুযায়ী রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি বরং দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। বিবর্তনমূলক মতবাদ অনুসারে যেসব উপাদানের কার্যকারিতার ফল রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো- সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। এজন্য রাষ্ট্র উৎপত্তির ক্ষেত্রে বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য। এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বিবর্তনমূলক মতবাদ কী? ব্যাখ্যা কর।
উত্তর