"আলতাফ সাহেব ও তার সহপাঠীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান।" উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলতাফ সাহেব ও তার সহযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। তাই তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মন্তব্যটি সঠিক ও যথার্থ। ১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সৃষ্টি হলেও শুরু থেকেই শোষিত ছিল পাকিস্তানের দ্বারা। তাই শোষিত বাঙালির প্রথম আন্দোলন শুরু হয় ১৯৫২ সালে ভাষাকে কেন্দ্র করে। তারপর একে একে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন সংঘটিত হয়। এখানেও আমাদেরকে নানা বৈষম্যের শিকার হতে হয়। যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরীহ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির ওপর আক্রমণ চালায়। এসময় তারা গণহত্যা চালায়, নারী নির্যাতন করে, লুণ্ঠন করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। উদ্দীপকের আলতাফ সাহেব ও তার সহপাঠীদের মতো প্রাণের বিনিময়ে এদেশের মানুষ ফিরে পেয়েছিল স্বাধীন বাংলাদেশ। তার মতো মুক্তিযোদ্ধারা নির্ভিক হয়ে বুকের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারা কখনো অস্ত্র হাতে আবার কখনো গুপ্তচর হিসেবে পাকিস্তানি বাহিনীদের ঘায়েল করার অভিযান পরিচালনা করে। প্রচলিত কায়দার যুদ্ধের পাশাপাশি মুক্তিবাহিনীরা গেরিলা যুদ্ধের রণকৌশল অবলম্বন করে। মুক্তিযুদ্ধ চলে দীর্ঘ ৯ মাস। এ ৯ মাসে ৩০ লক্ষ বাঙালি প্রাণ হারায়, ২ লক্ষ ৭৬ হাজার মা-বোনের সম্ভ্রমহানি ঘটে এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। আলোচনার পরিশেষে বলা যায়, উদ্দীপকের আলতাফ সাহেব ও তার সহযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমেই সৃষ্টি হয়েছে স্বাধীন বাংলাদেশের।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"আলতাফ সাহেব ও তার সহপাঠীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান।" উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর