উদ্দীপকে 'X [গণিত] রাষ্ট্রের সরকার ব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] রাষ্ট্রের সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক। যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে। তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য, প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে। উদ্দীপকের 'X [গণিত] রাষ্ট্র আকারে ছোট, আর্থ-সামাজিক অবস্থার দ্রুত উন্নয়ন সাধিত হয়, অর্থনৈতিক খরচ কম। এরূপ বৈশিষ্ট্যগুলো এককেন্দ্রিক সরকারকে উপস্থাপন করে। কেননা এককেন্দ্রিক সরকারের প্রশাসনিক ব্যয় কম। ছোট রাষ্ট্রের জন্য খুবই উপযোগী। তাছাড়া কেন্দ্রীয় সরকারের একক সিদ্ধান্তে উন্নয়ন পরিকল্পনা গ্রহীত হয় বলে রাষ্ট্র দ্রুত উন্নয়নের পথে ধাবিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'X রাষ্ট্রের সরকার ব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর