ঘটনা-১ এ ইন্দোনেশিয়া কর্তৃক তিমুরকে দখল করা রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ ইন্দোনেশিয়া কর্তৃক তিমুরকে দখল করা রাষ্ট্র সৃষ্টির শক্তি বা বল প্রয়োগ মতবাদকে নির্দেশ করে। বলপ্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলো বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয়েছে, সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধবিগ্রহ বা বলপ্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠন করে এবং শাসনকার্য পরিচালনা করে। আরও বলা হয়, সৃষ্টির শুরু থেকে আজ অবধি এভাবেই যুদ্ধবিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। ডেভিড হিউম ও জেলেনিক এ মতবাদে বিশ্বাসী। এ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী জেংকস বলেন, "ঐতিহাসিক দিক থেকে দেখা যায়, আধুনিক সকল রাষ্ট্রই সার্থক রণকৌশলের ফলশ্রুতি।" উদ্দীপকের ঘটনা-১ এ বলা হয়েছে, ১৯৭৫ সালের ২৮ নভেম্বর পর্তুগিজ যা তিমুর নামে পরিচিত ছিল। তারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু মাত্র নয় দিন পর ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী এটি দখল করে এবং ইন্দোনেশিয়ার ২৭তম প্রদেশ হিসেবে ঘোষণা দেন। এরূপ ঘটনা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল বা শক্তি প্রয়োগ মতবাদকে নির্দেশ করে। কেননা ইন্দোনেশিয়ার সেনাবাহিনী জোর করে পূর্ব তিমুরকে দখল করে তাদের প্রদেশের অন্তর্ভুক্ত করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ঘটনা-১ এ ইন্দোনেশিয়া কর্তৃক তিমুরকে দখল করা রাষ্ট্র সৃষ্টির কোন মতব…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর