উদ্দীপকে কোন সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্ককে নির্দেশ করা হয়েছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। সার্ক দক্ষিণ এশীয় অঞ্চলে দারিদ্র্য, নিরক্ষরতা, অপুষ্টি জনসংখ্যার আধিক্য, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি দীর্ঘদিনব্যাপী চলে আসা সমস্যা নিরসনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলো দূরীভূত করে পারস্পরিক সম্পর্ক উন্নয়নই এর মূল লক্ষ্য। এছাড়াও সার্ক গঠনের আরও কতকগুলো সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা এবং দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার নীতি মেনে চলা। উদ্দীপকে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন সমস্যা সমাধান ও পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হয়। এখানে স্পষ্টত সার্ককে ইঙ্গিত করা হয়েছে। কারণ সার্কের উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর বিভিন্ন সমস্যা সমাধান ও পারস্পরিক উন্নয়ন সাধন করা। আর এরূপ উদ্দেশ্যের সাথে সার্কের সাদৃশ্য পাওয়া যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে কোন সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর