উদ্দীপকে উল্লিখিত দুইটি কমিটির নিয়ম কানুনগুলোর সাথে সংবিধানের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত দুইটি কমিটির নিয়ম-কানুনগুলোতে লিখিত ও অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য বিদ্যমান। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল। এই সংবিধান দেশভেদে লিখিত ও অলিখিত হয়ে থাকে। তবে কোনো দেশের সংবিধান সম্পূর্ণ লিখিত বা অলিখিত হয় না। লিখিত সংবিধান যেখানে নির্দিষ্ট সেখানে অলিখিত সংবিধান দীর্ঘদিনের রীতিনীতির সমষ্টি। তাই উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। লিখিত সংবিধান সুস্পষ্ট। এ সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে বলে এটি জনগণের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয়। পক্ষান্তরে, অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না। ফলে এখানে সন্দেহ ও দ্বিধার অবকাশ থাকে। লিখিত সংবিধানে শাসন পরিচালনার অধিকাংশ বিধিবিধান লিপিবদ্ধ থাকে। অপরদিকে, অলিখিত সংবিধানে অধিকাংশ বিষয় অলিখিত। লিখিত সংবিধান সহজে পরিবর্তনশীল নয় বলে বিপ্লবের সম্ভাবনা বেশি থাকে। অপরদিকে, অলিখিত সংবিধানের পরিবর্তন সহজসাধ্য, তাই বিপ্লবের সম্ভাবনা কম থাকে। লিখিত সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে বিশেষ পদ্ধতি বা জটিল পদ্ধতি অনুসরণ করতে হয়। অপরদিকে, অলিখিত সংবিধানের নিয়মকানুনগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে আইনসভা পরিবর্তন করতে পারে। লিখিত সংবিধানে সাধারণ আইন এবং সাংবিধানিক আইনের মধ্যে পার্থক্য করা হয়। অপরদিকে, অলিখিত সংবিধানে এরূপ কোনো পার্থক্য করা হয় না। আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, লেখার ভিত্তিতে গড়ে ওঠা সংবিধান লিখিত ও অলিখিত হিসেবে দেশ শাসনে ব্যবহৃত হয়। সুতরাং উভয় সংবিধানে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুইটি কমিটির নিয়ম কানুনগুলোর সাথে সংবিধানের তুলনা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর