উদ্দীপকে উল্লিখিত কাজটিই কি পরিবারের একমাত্র কাজ? তোমার মতামত যুক্তিসহকারে তুলে ধরো।
উত্তর: উদ্দীপকে পরিবারের মনস্তাত্ত্বিক কাজ প্রকাশ পেয়েছে। আর এ ধরনের মনস্তাত্ত্বিক কাজ পরিবারের একমাত্র কাজ নয়। পরিবার হলো একটি পরিপূর্ণ শিক্ষাকেন্দ্র। ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার জন্য পরিবারের কোনো বিকল্প প্রতিষ্ঠান আজ অবধি গড়ে ওঠেনি। ব্যক্তির ক্ষুদ্র প্রয়োজন থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন পূরণে পরিবার নানাবিধ কাজ সম্পাদন করে থাকে। উদ্দীপকের বিন্দুর বার্ষিক পরীক্ষার ফলাফল সামান্য খারাপ হয়। বিন্দুর দাদা তাকে মন খারাপ না করার পরামর্শ দেন। চেষ্টা করলে ফলাফল আরো ভালো হবে বলে আশ্বাস দেন। এরূপ কাজে পরিবারের মনস্তাত্ত্বিক কাজ ফুটে উঠে। এর বাইরেও পরিবার রাজনৈতিক, অর্থনৈতিক, জৈবিক শিক্ষামূলক বিনোদনমূলক কাজ সম্পাদন করে থাকে। পরিবার তার সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য এসব কাজের অকৃত্রিম প্রতিষ্ঠান হিসেবে আদিকাল থেকেই দায়িত্ব পালন করে আসছে। জৈবিক কাজ সেসবের একটি মৌলিক কাজ। সমাজ স্বীকৃতভাবে সন্তান জন্মদান ও জৈবিক চাহিদা পূরণের কাজটি একমাত্র পরিবার করে থাকে। পারস্পরিক সহায়তায় পরিবারে শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে সততা, শিষ্টাচার, উদারতা, নৈতিকতা, নিয়মানুবর্তিতা প্রভৃতি শিক্ষালাভ করে, যা পরিবারের শিক্ষামূলক কাজ হিসেবে পরিচিত। পরিবার আদি যুগ থেকেই বিভিন্ন অর্থনৈতিক কাজের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে আসছে। এছাড়া পরিবারে শিশুর রাজনৈতিক চেতনার বিকাশও ঘটে থাকে। আলোচনা শেষে তাই বলা যায়, পরিবার একটি নয় বরং একাধিক কাজের মাধ্যমে এর সদস্যদের জীবনকে সুন্দর করে তোলে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কাজটিই কি পরিবারের একমাত্র কাজ? তোমার মতামত যুক্ত…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর