পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন?
উত্তর: পরিবার তার সদস্যকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা বিষয়ে শিক্ষা ও নির্দেশনা প্রদান করে বলে এটিকে শাশ্বত বিদ্যালয় বলা হয়। আমাদের মধ্যে অনেকে বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারের বর্ণমালার সাথে পরিচিত হই। তাছাড়া মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলি শিক্ষালাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর পরিবারে শিশুর এসব প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা চিরন্তন বিদ্যালয় বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন?
উত্তর