২নং ছকে 'ক' সংগঠনের কোন উপাদানটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' সংগঠনটি দ্বারা রাষ্ট্র এবং ২নং ছকে রাষ্ট্রের ভূখণ্ডকে নির্দেশ রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় ২০০টি রাষ্ট্র আছে। প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা। এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আরও আছে সরকার ও সার্বভৌমত্ব। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। অধ্যাপক গার্নার বলেন, 'সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।' এ সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায়। যথা- (১) জনসমষ্টি; (২) নির্দিষ্ট ভূণ্ডে; (৩) সরকার ও (৪) সার্বভৌমত্ব। উদ্দীপকের 'ক' সংগঠনটি দ্বারা মূলত রাষ্ট্রকে নির্দেশ করা হয়েছে এবং ছক গুলোতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটি উপাদান তুলে ধরা হয়েছে। ২নং ছকে নির্দিষ্ট ভৌগোলিক সীমানা আছে বলতে রাষ্ট্র গঠনের উপাদান ভূখণ্ডকে নির্দেশ করা হয়েছে। রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক। ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায়। রাষ্ট্রের ভূখন্ড ছোট বা বড় হতে পারে। যেমন- বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
২নং ছকে 'ক' সংগঠনের কোন উপাদানটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর