৪নং ছকের উপাদানটির সঠিক প্রয়োগ ছাড়া 'ক' সংগঠন পরিপূর্ণতা পায় না।- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: ৪নং ছকের উপাদানটি হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের সঠিক প্রয়োগ ছাড়া রাষ্ট্র পরিপূর্ণতা পায় না। মন্তব্যটি যথার্থ। রাষ্ট্র গঠনের জন্য চারটি উপাদান অপরিহার্য। এগুলো হলো-জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। অপরিহার্য এ উপাদানগুলোর মধ্যে সার্বভৌমত্ব সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও অপরিহায উপাদান। কেননা, এ উপাদান ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্র গঠনের অন্য তিনটি উপাদান বিদ্যমান থাকলেও শুধু সার্বভৌমত্বের অভাবে সেটি রাষ্ট্র বলে পরিগণিত হবে না। উদ্দীপকে ৪নং ছকে বলা হয়েছে, এর অভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষার ক্ষমতা আছে। এর মাধ্যমে মূলত রাষ্ট্রের সার্বভৌমত্ব উপাদানকে নির্দেশ করা হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রের রূপ স্বাধীনভাবে প্রকাশ লাভকরে। পৃথিবীর এমন অনেক এলাকা আছে যাদের রাষ্ট্র গঠনের জন্য সবই আছে শুধু সার্বভৌমত্ব নেই। কোনো অঞ্চলের সার্বভৌম ক্ষমতার অভাবেই এটি রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে না। কেননা, রাষ্ট্র গঠনের জন্য এটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান। এ অত্যাবশ্যকীয় উপাদান সার্বভৌমত্বের বলেই রাষ্ট্র তার অভ্যন্তরীণ ক্ষেত্রে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপমুক্ত থাকে। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা। সুতরাং আলোচনা থেকে বলা যায়, সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সেই ক্ষমতা যা তাকে রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করে তোলে এবং এর মাধ্যমে রাষ্ট্র বাহ্যিক ও অভ্যন্তরীণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
৪নং ছকের উপাদানটির সঠিক প্রয়োগ ছাড়া 'ক' সংগঠন পরিপূর্ণতা পায় না।- উ…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর