রাষ্ট্র সৃষ্টিতে বিবর্তনমূলক মতবাদ সর্বাধিক গ্রহণযোগ্য কেন?
উত্তর: উৎপত্তির ক্ষেত্রে ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ। ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ অনুযায়ী রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি বরং দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। বিবর্তনমূলক মতবাদ অনুসারে যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, সেগুলো হলো- সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, ধর্মের বন্ধন, যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। এজন্য রাষ্ট্র উৎপত্তির ক্ষেত্রে বিবর্তনমূলক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য। এ মতবাদে রাষ্ট্রের উৎপত্তির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রাষ্ট্র সৃষ্টিতে বিবর্তনমূলক মতবাদ সর্বাধিক গ্রহণযোগ্য কেন?
উত্তর