'ক' ব্যক্তির মাধ্যমে কোন রাষ্ট্রব্যবস্থার দোষ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' ব্যক্তির মাধ্যমে একনায়কতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দোষ ফুটে উঠেছে। একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণির হাতে ন্যস্ত থাকে। এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী। তাকে বলা হয় একনায়ক বা ডিকটেটর। একনায়কতান্ত্রিক শাসককে সহায়তা করার জন্য মন্ত্রী বা উপদেষ্টা পরিষদ থাকে। কিন্তু তারা শাসকের আদেশ ও নির্দেশ মেনে চলে। একনায়কের আদেশই আইন। উদ্দীপকের 'ক' ব্যক্তি একটি দেশের রাষ্ট্রপধান। তার দল ছাড়া ঐ দেশে আর কোনো রাজনৈতিক দল নেই। অনুসারীরা তার অযৌক্তিক সিদ্ধান্তকেও সমর্থন করে। তার মতের বাইরে কেউ যেতে পারে না। এরূপ বর্ণনায় একনায়কতান্ত্রিক সরকারের ত্রুটি ফুটে উঠেছে। কেননা একনায়কতান্ত্রিক রাষ্ট্রের প্রধান হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি সারাদেশে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেন। তিনি কারও কাছে জবাবদিহিও করেন না। এ শাসনব্যবস্থা একক নেতার নেতৃত্বে চলে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জগণের অংশগ্রহণেরও সুযোগ থাকে না।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'ক' ব্যক্তির মাধ্যমে কোন রাষ্ট্রব্যবস্থার দোষ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর