তোমার কাছে 'খ' ব্যক্তির শাসন ব্যবস্থাটি কি অধিক গ্রহণযোগ্য মনে হয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'খ' ব্যক্তির শাসনব্যবস্থায় গণতান্ত্রিক শাসনব্যবস্থাটির স্বরূপ প্রকাশ পেয়েছে। এই শাসনব্যবস্থাটি আমার কাছে অধিক গ্রহণযোগ্য মনে হয়। যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে, তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। এটি এমন একটি শাসনব্যবস্থা যেখানে শাসনকার্যে জনগণের সকলে অংশগ্রহণ করতে পারে এবং সকলে মিলে সরকার গঠন করে। এটি জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত একটি শাসনব্যবস্থা। উদ্দীপকের 'খ' ব্যক্তি তার পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। তার কাজের সাথে সকলকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকে। এরূপ বর্ণনায় গণতান্ত্রিক রাষ্ট্রের চিত্র প্রকাশ পায়। আমি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে সমর্থন করি। কেননা গণতন্ত্র বর্তমান সময়ে প্রচলিত শাসনব্যবস্থাগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট ও সর্বাপেক্ষা গ্রহণযোগ্য শাসনব্যবস্থা। অন্য শাসনব্যবস্থার ত্রুটিগুলো তাদের গ্রহণযোগ্যতা ও উৎকর্ষতা হ্রাস করেছে। সেখানে গণতন্ত্র বর্তমান সময়ের যুগোপযোগী, দক্ষ ও কার্যকর ব্যবস্থা হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমান যুগে রাষ্ট্রের সকল নাগরিকের রাষ্ট্রীয় দায়িত্বে অংশ নেবার সময় বা সুযোগ নেই। আবার, একনায়কের বা রাজতন্ত্রের স্বৈরাচারী শাসনও নাগরিকদের অপছন্দের। আর এমন সময়ে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনপ্রতিনিধির শাসনই নাগরিকদের আকঙ্ক্ষার যথার্থ প্রতিফলন ঘটাতে সক্ষম। এতে সব জনগণেরই পরোক্ষ বা প্রত্যক্ষ অংশগ্রহণ থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মত প্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে। এতে নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। ফলে এতে বিপ্লবের সম্ভাবনা কম থাকে। গণতন্ত্রের একাধিক রাজনৈতিক দল ও সকলের স্বার্থরক্ষার সুযোগ থাকে বলে নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকার রক্ষিত হয়। আলোচনার পরিশেষে বলা যায়, গণতান্ত্রিক সরকার দায়িত্বশীল, সাম্য ও সমঅধিকারের প্রতীক এবং এটি যুক্তি ও সম্মতির উপর প্রতিষ্ঠিত। কিন্তু অন্য কোনো শাসনব্যবস্থায় এত গুণের সমন্বয় হয় না বলে গণতন্ত্র অন্য ব্যবস্থার সাথে তুলনার ঊর্ধ্বে। আর এ কারণে আমি গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সমর্থন করি।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
তোমার কাছে 'খ' ব্যক্তির শাসন ব্যবস্থাটি কি অধিক গ্রহণযোগ্য মনে হয়? …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর