জনাব বাধন কোন ধরনের সংবিধানের বৈশিষ্ট্য তুলে ধরেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব বাঁধন অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য তুলে ধরেছে। অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না। এ ধরনের সংবিধান প্রথা ও রীতিনীতিভিত্তিক। চিরাচরিত নিয়ম ও আচার-অনুষ্ঠানের ভিত্তিতে এ ধরনের সংবিধান গড়ে ওঠে। অলিখিত সংবিধান সমাজের প্রগতির সাথে তাল মিলিয়ে সহজে পরিবর্তন করা যায়। তাই জরুরি প্রয়োজন মেটাতে অলিখিত সংবিধান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এ সংবিধানে সাধারণত কোনো সমস্যার সমাধান প্রচলিত নিয়ম অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে করা হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী অলিখিত সংবিধান পরিবর্তন হতে পারে বিধায় বিপ্লবের সম্ভাবনা কম থাকে। তবে অলিখিত সংবিধানের অধিক পরিবর্তনশীলতা আবার অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। উদ্দীপকের জনাব বাঁধন একটি সমবায় সমিতি গঠন করেন। তার সমিতির কোন দালিলিকরূপ নেই। সদস্যরা আলাপ আলোচনার মাধ্যমে সমিতির নিয়মকানুন পরিবর্তন করেন। এভাবে জনাব বাঁধনের সমিতিটি একটি প্রথাগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এরূপ বৈশিষ্ট্যগুলো অলিখিত সংবিধানকে তুলে ধরে। কেননা অলিখিত সংবিধানের কোনো লিখিত দলিল থাকে না বিধায় তা সহজে পরিবর্তন করা যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
জনাব বাধন কোন ধরনের সংবিধানের বৈশিষ্ট্য তুলে ধরেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর