"জনাব রাজুর সমিতি পরিচালনার নীতিমালাটি উত্তম"- বিশ্লেষণ কর।
উত্তর: জনাব রাজুর সমিতি পরিচালনার নীতিমালাটি লিখিত সংবিধানের বৈশিষ্ট্য ধারণা করে বিধায় এটি উত্তম। উত্তম সংবিধান এমন একটি সংবিধান, যেখানে রাষ্ট্রের সকল রীতিনীতি সুস্পষ্ট এবং নাগরিকের চাহিদার পূর্ণ প্রতিফলন ঘটে। এ সংবিধানে জনমতের প্রতিফলন ঘটে। এ ধরনের সংবিধান লিখিত হওয়ায় সেখানে শাসনব্যবস্থার বিভিন্ন ধারা ও নীতিমালা সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। এ ধরনের সংবিধান সাধারণত সংক্ষিপ্ত আকারের হয়। উত্তম সংবিধান সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে বলে বিপ্লবের কোনো সম্ভাবনা থাকে না। উদ্দীপকে দেখা যায়, জনাব রাজু 'যুব সমাজ' নামে একটি সমবায় সমিতির পরিচালক। তিনি সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সকল সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি প্রতিবছর সমিতির বার্ষিক সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে গঠনতন্ত্র সংশোধন করেন। এরূপ বৈশিষ্ট্য পর্যালোচনা করে বলা যায়, এটি একটি লিখিত সংবিধান যা উত্তম সংবিধানের বৈশিষ্ট্যকে ধারণ করে। কারণ উত্তম সংবিধান হয় লিখিত ও সুস্পষ্ট। এ ধরনের সংবিধান সংশোধন করতে হলে নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের রাজুর গঠিত 'যুব সমাজ' সংগঠনের নীতিমালাটি একটি লিখিত সংবিধান যা উত্তম সংবিধান।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"জনাব রাজুর সমিতি পরিচালনার নীতিমালাটি উত্তম"- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর