নাগরিকের অধিকার রক্ষায় 'খ' বিভাগটির গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: নাগরিকের অধিকার রক্ষায় 'খ' বিভাগ তথা বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট। এর দুটি বিভাগ রয়েছে। যথা- আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের এই দুই বিভাগের পৃথক কার্যের এখতিয়ার আছে। হাইকোর্ট বিভাগ নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকের 'খ' বিভাগের দুটি শাখা আছে। বিচারক হিসেবে দায়িত্ব পালনে ১০ বছরের অভিজ্ঞতা দরকার হয়। বিভাগটি দোষী ব্যক্তিকে শাস্তি দেয় এবং নিরপরাধীকে রেহায় দেয়। এরূপ বর্ণনায় বিচার বিভাগের বৈশিষ্ট্য ফুঠে উঠেছে। বিচার বিভাগ নাগরিকের অধিকার রক্ষায় অদ্বিতীয়। কোনো ব্যক্তি মৌলিক অধিকার পরিপন্থি কোনো কাজ করলে হাইকোর্ট তা বেআইনি ঘোষণা করে থাকে। এছাড়া অধস্তন কোনো আদালতের মামলায় জটিলতা দেখা দিলে উক্ত মামলা হাইকোর্টে স্থানান্তর করে মীমাংসা করতে পারে। এছাড়া হাইকোর্ট বিভাগ অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে। আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় বিচার বিভাগ হলো নাগরিকের অধিকার রক্ষায় প্রতিষ্ঠিত। ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিচারবিভাগ মূলত নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। সুতরাং নাগরিকের অধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
নাগরিকের অধিকার রক্ষায় 'খ' বিভাগটির গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর