ছক- 'ক' দ্বারা কোন ধরনের সরকার ব্যবস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' দ্বারা এককেন্দ্রিক সরকার ব্যবস্থাকে নির্দেশ করে। যে শাসন ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে। এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না। এ সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে। তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য, প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে। উদ্দীপকের ছক 'ক' এর সরকার ব্যবস্থায় একটি কেন্দ্র থেকে পরিচালিত। আঞ্চলিক সরকার বলতে কিছু নেই, আর সংগঠন সরল প্রকৃতির। এরূপ বর্ণনায় এককেন্দ্রিক সরকার ব্যবস্থাকেই নির্দেশ করে। কেননা এই সরকার ব্যবস্থায় রাষ্ট্রের ভিতরে বিভিন্ন প্রদেশ বা অঞ্চল থাকলেও তাদের কোনো স্বায়ত্তশাসন নেই। ফলে সারা দেশের জন্য একই প্রশাসনিক নীতি ও আইন প্রণয়ন বাস্তবায়ন করা হয়, যা জাতীয় সংহতি ও অখণ্ডতা বজায় রাখতে সহায়তা করে। এককেন্দ্রিক সরকারের প্রশাসনিক ব্যয় কম। কারণ এতে কেবল কেন্দ্রে সরকার গঠন করা হয়। এখানে কেন্দ্রীয় সরকার সকল সিদ্ধান্ত গ্রহণ করে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন হয়। স্তরে স্তরে ঊর্ধ্বতন কর্মকর্তার প্রয়োজন হয় না বলে এতে খরচ কমে। কোনো আঞ্চলিক সরকারের সাথে পরামর্শ বা আঞ্চলিক স্বার্থ বিবেচনার দরকার হয় না বলে এককেন্দ্রিক সরকারের পক্ষে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সিদ্ধান্ত গ্রহণে কোনো জটিলতা তৈরি হয় না।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছক- 'ক' দ্বারা কোন ধরনের সরকার ব্যবস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর