ছক 'খ' এর সরকার ব্যবস্থায় দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: ছক 'খ' এ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান থাকে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ক্ষমতা বণ্টনের ভিত্তিতে গড়ে ওঠে। এ ধরনের সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার রাষ্ট্রক্ষমতা এককভাবে ভোগ করতে পারে না। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকতে বাধ্য নয়। আঞ্চলিক সরকার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ছাড়াই যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। উদ্দীপকের ছক 'খ' এ একাধিক সরকার থাকে। আঞ্চলিক সরকারগুলো স্বাধীন ও সরকার ব্যবস্থা জটিল প্রকৃতির। এরূপ বর্ণনায় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার প্রকৃতি প্রকাশ পায়। রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে যে দুই ধরনের রাষ্ট্র রয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। যে রাষ্ট্রব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে তাকে যুক্তরাষ্ট্র বলে। এ ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের শাসনকার্যের সুবিধার জন্য সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশ বা অঞ্চলের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়। যুক্তরাষ্ট্রে পাশাপাশি অবস্থিত কতকগুলো ক্ষুদ্র অঞ্চল বা প্রদেশ একত্রিত হয়ে একটি বড় রাষ্ট্র গঠন করে বলে রাষ্ট্রটি শক্তিশালী হয়। এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের হাতে এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে থাকে। এরূপ বৈশিষ্ট্যের কারণে একটি রাষ্ট্রে তাই দ্বৈত সরকার ব্যবস্থার অস্তিত্ব দেখা যায়। আলোচনার শেষে বলা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একই সাথে কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকারের অস্তিত্ব থাকে। এ কারণে সেখানে দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান থাকে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছক 'খ' এর সরকার ব্যবস্থায় দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান।”- উক্তিটির…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর