রমিজ ও রাফসানের সূত্রটি কোন প্রস্তাবকে নির্দেশ করে? তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: রমিজ ও রাফসানের সূত্রটি লাহোর প্রস্তাবকে নির্দেশ করে। ১৯৪০ সালের ২৩শে মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থ-সম্বলিত একটি প্রস্তাব পেশ করেন। জিন্নাহর সভাপতিত্বে সভায় প্রস্তাবটি গৃহীত হয়। এই প্রস্তাবই ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' বা 'পাকিস্তান প্রস্তাব' নামে পরিচিত। উদ্দীপকের রমিজ, রমেশ ও রাফসান যথাক্রমে ক, খ ও গ অঞ্চলে বাস করতো। তাদের শাসন করতো বিদেশি শক্তি। রমিজ ও রাফসান একটি সূত্রের মাধ্যমে তারা একই ভাবধারার বিধায় স্বতন্ত্র জাতির কথা প্রচার করে। এ সূত্রের ভিত্তিতে পরবর্তীতে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। এরূপ বর্ণনা স্পষ্টভাবে লাহোর প্রস্তাবকে উপস্থাপন করে। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য বা বৈশিষ্ট্য ছিল নিম্নরূপ- ১. ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে। ২. এসব অঞ্চলের ভৌগোলিক সীমানা প্রয়োজনমত পরিবর্তন করে ভারতবর্ষের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের যে সকল স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে 'স্বাধীন রাষ্ট্রসমূহ' প্রতিষ্ঠা করতে হবে। ৩. এ সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হবে সার্বভৌম ও স্বায়ত্ত্বশাসিত। ৪. ভারতের ও নবগঠিত মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা করা হবে। ৫. দেশের যেকোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রমিজ ও রাফসানের সূত্রটি কোন প্রস্তাবকে নির্দেশ করে? তার বৈশিষ্ট্য ব…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর