পল্লি উন্নয়ন সোসাইটি পরিচালনার ক্ষেত্রে পাঠ্যবইয়ের কোন সংবিধানের সাথে মিল রয়েছে বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে মতামত বিশ্লেষণ কর।
উত্তর: পল্লী উন্নয়ন সোসাইটি পরিচালনার ক্ষেত্রে পাঠ্যবইয়ে লিখিত সংবিধানের সাথে মিল রয়েছে বলে আমি মনে করি। যেসব নিয়মকানুনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। সরকার কীভাবে নির্বাচিত হবে, আইন, শাসন ও বিচার বিভাগ কিভাবে গঠিত হবে, এদের ক্ষমতা কী হবে, কিংবা জনগন ও সরকারের সম্পর্ক কেমন হবে তার সবই সংবিধানে উল্লেখ থাকে। এই সংবিধানের আবার ভিন্ন রূপ লক্ষ করা যায়। যেমন লিখিত আকারে লিখিত সংবিধান এবং নিয়মনীতি ভিত্তিক অলিখিত সংবিধান। যে সংবিধানের অধিকাংশ ধারা কোনো দলিলে লিখিত আকারে সংরক্ষিত থাকে তাকে লিখিত সংবিধান বলা হয়। উদ্দীপকের পল্লী উন্নয়ন সোসাইটি পরিচালনার ক্ষেত্রে কতকগুলো বিধি বিধান মেনে চলে যার অধিকাংশ লিপিবদ্ধ। যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে সংগঠনের সদস্যদের বৃহত্তর অংশের মতামত প্রয়োজন হয়। এরূপ বর্ণনায় লিখিত সংবিধানে প্রতিরূপ প্রকাশ পায়। কেননা লিখিত সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে বলে এটি জনগণের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয়। এ সংবিধানে সবকিছু লিখিত থাকে বিধায় শাসক তার ইচ্ছামতো এটি পরিবর্তন বা সংশোধন করতে পারে না। কিন্তু সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। এক্ষেত্রে প্রয়োজন হয় সংখ্যাগরিষ্ঠতা, সম্মেলন ও ভোটাভুটির। তাই লিখিত সংবিধান যেকোনো পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে পারে। লিখিত সংবিধানের সকল ধারা জনগণ ও শাসক মেনে চলতে বাধ্য হয়। এ সংবিধানের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়। লিখিত সংবিধানে শাসকের ক্ষমতা কী হবে, জনগণ কী কী অধিকার ভোগ করবে তার উল্লেখ থাকে। ফলে শাসক ও জনগণ নিজেদের ক্ষমতা ও অধিকার সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করতে পারে। আলোচনা শেষে তাই বলা যায়, পল্লী উন্নয়ন সোসাইটির সংবিধান লিখিত। যে কারণে তা সংশোধনে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
পল্লি উন্নয়ন সোসাইটি পরিচালনার ক্ষেত্রে পাঠ্যবইয়ের কোন সংবিধানের সা…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর