'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' রাষ্ট্রের শাসনব্যবস্থা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি তার পছন্দের ব্যক্তিদের দিয়ে মন্ত্রিসভা গঠন করেন। রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনিই প্রকৃত শাসক ও সরকারপ্রধান। তিনি কোনো কাজে মন্ত্রিদের পরামর্শ ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। উদ্দীপকের 'ক' রাষ্ট্রপ্রধান জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত। জাতীয় স্বার্থকে প্রাধান্য দেন এবং তিনি আইনসভার নিকট দায়বদ্ধ নন। এসব বৈশিষ্ট্যগুলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার রাষ্ট্রপতির সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ এ শাসনব্যবস্থার রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা দ্বারা নির্বাচিত হন যারা জনগণের ভোটে নির্বাচিত। একারণে তিনি আইন সভার নিকট দায়ী নন। তিনি দলের চেয়ে জাতীয় স্বার্থকে বেশি প্রাধান্য দেন।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর