জনমতের প্রাধান্য লক্ষ করা যায় 'খ' রাষ্ট্রের শাসন ব্যবস্থায়, তুমি কি একমত? উক্তিটির পক্ষে যুক্তি প্রদর্শন কর।
উত্তর: 'খ' রাষ্ট্রে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এ সরকার ব্যবস্থার জনমতের প্রাধান্য লক্ষ করা যায়- এ বক্তব্যের সাথে আমি একমত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা সমাজের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে। সাধারণত রাষ্ট্রের সকল পর্যায়ের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও মতামতের ভিত্তিতে সরকার সকল সিদ্ধান্ত গ্রহণ করলে জনমতের প্রতিফলন ঘটে। সংসদীয় শাসনব্যবস্থা জনগণের অংশগ্রহণে জনগণের দ্বারা এবং জনকল্যাণার্থে পরিচালিত হয়। উদ্দীপকের 'খ' রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত। তিনি আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং তিনি আইনসভার নিকট দায়বদ্ধ। এ তথ্যগুলো সংসদীয় সরকারকে উপস্থাপন করে। যেটি জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত সরকার পরিচালনা করে। তাই এ ব্যবস্থায় জবাবদিহিতার সুযোগ বিদ্যমান। সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থার মূলকথা হলো- এটি জনগণের অংশগ্রহণে, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণার্থে পরিচালিত সরকারব্যবস্থা। এ ধরনের সরকারব্যবস্থায় জনগণের মত প্রকাশ ও সরকারের সমালোচনার পূর্ণ স্বাধীনতা থাকে। সরকার কোনোভাবেই জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। শাসন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য হওয়ায় এ সরকার ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। বিরোধী দল এ ব্যবস্থায় বিকল্প সরকার হিসেবে সরকারের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে থাকে। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। যেখানে তিনিই সরকার প্রধান, কারও কাছে জবাবদিহিতা থাকে না এবং নিজের মতামত অন্যদের উপর চাপিয়ে দিতে পারেন। কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় এমনটি হওয়া সম্ভব নয়। আলোচনা শেষে তাই বলা যায়, সংসদীয় সরকার ব্যবস্থা সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা প্রচলিত। এ কারণে এ সরকার জনবিরোধী কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সে কারণে এ সরকার ব্যবস্থা অধিক গণতান্ত্রিক।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
জনমতের প্রাধান্য লক্ষ করা যায় 'খ' রাষ্ট্রের শাসন ব্যবস্থায়, তুমি কি…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর