উদ্দীপকে বর্ণিত 'X [গণিত] দেশের আইনসভার নাম কী? উক্ত আইনসভার গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দেশটি হলো বাংলাদেশ। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। পৃথিবীর অন্যান্য দেশের সরকারব্যবস্থার মতো বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ আছে। যেমন- ১. শাসন বিভাগ, ২. আইন বিভাগ ও ৩. বিচার বিভাগ। আইনসভা হলো আইন প্রণয়নকারীর সংস্থা। সংসদীয় সরকারব্যবস্থায় জনপ্রতিনিধিরা আইনসভার আস্থার উপর নির্ভরশীল। উদ্দীপকের মি. তানভীর 'X [গণিত] দেশের আইন পরিষদের সদস্য। উক্ত পরিষদের সদস্য সংখ্যা ৩০৫। উক্ত পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগপ্রাপ্ত এবং সরকার গঠন করেন। সরকার তাদের কাজের জন্য আইন পরিষদের নিকট দায়বদ্ধ। এরূপ বর্ণনায় বাংলাদেশের আইনসভার চিত্র পাওয়া যায়। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এটি এককক্ষবিশিষ্ট। জাতীয় সংসদের সদস্যসংখ্যা ৩৫০। এর মধ্যে ৩০০ আসনের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। বাকি ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। এলাকাভিত্তিক সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণ ৩০০টি আসনের নির্বাচিত সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হন। তবে মহিলারা ইচ্ছে করলে ৩০০ আসনের যেকোনোটিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন করতে পারেন। সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন। সংসদের কার্যকাল পাঁচ বছর। প্রতি পাঁচ বছর পরপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'X দেশের আইনসভার নাম কী? উক্ত আইনসভার গঠন ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর