উদ্দীপকের নিরবের পরিবার ও শিশিরের পরিবারের মধ্যে কোনটি অধিক জনপ্রিয়? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকের নিরবের পরিবারটি যৌথ পরিবার এবং শিশিরের পরিবারটি হলো একক পরিবার, বর্তমানে একক পরিবার অধিক জনপ্রিয়। শিল্পায়ন ও নগরায়ণের ফলে যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবারের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। কেননা, শহরে জীবনযাপন ব্যয় বেশি হওয়ায় বাবা-মা-স্ত্রী পরিজন সন্তানসন্ততিসহ বিরাট আকারের যৌথ পরিবারের খরচ মেটানো সকলের পক্ষে সম্ভব হয়ে উঠে না। তাই স্ত্রী-সন্তানাদি নিয়ে বসবাসের প্রবণতা বৃদ্ধি পায়। এতে একক পরিবার জনপ্রিয়তা লাভ করে। উদ্দীপকে নিরবের পরিবারটি যৌথ পরিবার এবং শিশিরের পরিবারটি একক পরিবার। বর্তমানে নানা কারণে একক পরিবারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আগেকার মেয়েদের তুলনায় বর্তমানকালের মেয়েদের সাংস্কৃতিক চেতনা ভিন্ন। অধিকাংশ মেয়েরাই বিয়ের পরে যৌথ পরিবারে থাকতে চায় না। তারা নিজেদের মতো করে সংসার সাজাতে চায়। তাই তারা স্বামী ও সন্তান নিয়ে একক পরিবার গঠন করতে চায়। সন্তানাদির লেখাপড়ার চিন্তায়ও একক পরিবার গঠনে মনোনিবেশ করে। কেননা, যৌথ পরিবারে একত্রে অনেক লোকের বসবাসে ছেলেমেয়ের লেখাপড়ায় বিঘ্ন ঘটে বলে তাদের ধারণা। তাই সন্তানাদির লেখাপড়ার সুন্দর পরিবেশের প্রত্যাশায় একক পরিবার গঠন করে। যৌথ পরিবারের সবার আয়ও সমান নয়। বেশি আয়ের সদস্য বা তার স্ত্রী মনে করে একক পরিবারে থাকলে তাদের আয়ের সবটুকুই তারা নিজেরা ইচ্ছামতো ব্যবহার করতে পারত। তাই একক পরিবারের দিকে ঝুঁকে পড়ে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বর্তমানে যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবার জনপ্রিয়তা লাভ করেছে- মন্তব্যটি যথার্থ।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের নিরবের পরিবার ও শিশিরের পরিবারের মধ্যে কোনটি অধিক জনপ্রিয়…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর