দুষ্পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় উপযোগী কেন?
উত্তর: দুষ্পরিবর্তনীয় সংবিধান সহজে পরিবর্তন করা যায় না বলে তা যুক্তরাষ্ট্রীয় সরকারের জন্য উপযোগী। দুষ্পরিবর্তনীয় সংবিধানের কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না, এ ক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এ ধরনের সংবিধান পরিবর্তন করা যায় না। প্রয়োজন হয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, সম্মেলন ও ভোটাভুটির। সংবিধান দুষ্পরিবর্তনীয় না হলে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় এরূপ ক্ষমতা বণ্টন সম্ভব হতো না। যেমন- ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে লিখিত সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দুষ্পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় উপযোগী কেন?
উত্তর