শিশিরের পরিবারের অবসর সময়ের কর্মকাণ্ড পরিবারের কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর।
উত্তর: শিশিরের পরিবারের অবসর সময়ের কর্মকাণ্ড পরিবারের বিনোদনমূলক কাজকে নির্দেশ করে। পরিবার হলো তার সদস্যদের জন্য প্রশান্তির জায়গা। পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার তাই বহুবিধ কাজ করে। বর্তমান সময়ে পরিবারের বিকল্প বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠলেও পরিবারই তার সদস্যদের জন্য আদর্শ প্রতিষ্ঠান। এখানে অবস্থানের মাধ্যমে একজন সদস্য তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পায়। উদ্দীপকের শিশির অবসর সময়ে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান ও কেনাকাটা করেন। এরূপ কাজ পরিবারের বিনোদানমূলক কাজকে নির্দেশ করে। পরিবারের সদস্যদের সাথে গল্প-গুজব, হাসি-ঠাট্টা, গান-বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদির মাধ্যমে আমরা বিনোদন লাভ করি। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবারের উল্লেখিত কাজগুলো কিছুটা হ্রাস পেলেও সদস্যদের সর্বাধিক কল্যাণ সাধনে পরিবারের এসব কাজের গুরুত্ব অপরিসীম।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
শিশিরের পরিবারের অবসর সময়ের কর্মকাণ্ড পরিবারের কোন ধরনের কাজ? ব্যাখ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর