কল্যাণমূলক রাষ্ট্র কেন নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করে?
উত্তর: যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কল্যাণমূলক কাজ করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। কল্যাণমূলক রাষ্ট্র জনকল্যাণের জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলো হলো- নাগরিকের পাঁচটি মৌলিক চাহিদা (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা) পূরণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, বেকারভাতা প্রদান, বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে। এছাড়াও কল্যাণমূলক রাষ্ট্র জনকল্যাণের জন্য নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। আর এগুলোর মাধ্যমে মূলত রাষ্ট্রটি তার নিজ দেশকে উন্নত করে। কেননা নাগরিকের মৌখিক চাহিদাগুলো যদি পূর্ণতা পায় তাহলে নাগরিকরাও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। একারণে কল্যাণমূলক রাষ্ট্রে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
কল্যাণমূলক রাষ্ট্র কেন নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করে?
উত্তর