এলেক্সের দেশের সরকার ব্যবস্থা কোন ধরনের সরকারকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: এলেক্সের দেশের সরকার ব্যবস্থার ধরণ হলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতিশাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি তার পছন্দের ব্যক্তিদের দিয়ে মন্ত্রিসভা গঠন করেন। রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনিই প্রকৃত শাসক ও সরকারপ্রধান। তিনি কোনো কাজে মন্ত্রিদের পরামর্শ ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। উদ্দীপকের এলেক্সের দেশের শাসন বিভাগের প্রধান হলেন রাষ্ট্রপতি। তিনি তার পছন্দের ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করে। এরূপ বর্ণনায় তাই সহজেই বলা যায়, এলেক্সের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
এলেক্সের দেশের সরকার ব্যবস্থা কোন ধরনের সরকারকে ইঙ্গিত করে? ব্যাখ্য…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর