ছক-১ এ পাকিস্তান আমলের কোন নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১ এ পাকিস্তান আমলে অনুষ্ঠিত ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে। ১৯৫৪ সালের মার্চ মাসে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৫৩ সালের নভেম্বর মাসে আওয়ামী লীগসহ সমমনা কতিপয় দল নিয়ে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে 'যুক্তফ্রন্ট' নামের একটি নির্বাচনি জোট গঠিত হয়। ভাষা আন্দোলনের পর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় পূর্ব বাংলার নাগরিকদের রাজনৈতিক চেতনাকে আবার বৃদ্ধি করে। উদ্দীপকের ছক-১ এর 'A [গণিত] ৯টি এবং 'B [গণিত] ২২৩টি আসন লাভ করে। এরূপ চিত্র ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান নির্বাচনের চিত্র তুলে ধরে যা যুক্তফ্রন্ট নির্বাচন নামে পরিচিত। নির্বাচনে পূর্বপাকিস্তানে সমমনা তিনটি দল ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার জন্য যুক্তফ্রন্ট জোট গঠন করে। নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি আসনে জয়লাভকরে। অন্যদিকে পাকিস্তান আন্দোলনে নেতৃত্বদানকারী দল মুসলিম লীগ মাত্র ৯টি আসন পায়। ভাষা আন্দোলনের পর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় পূর্ব বাংলার নাগরিকচেতনাকে আরো বৃদ্ধি করে। ২১ দফার চেতনাকে আত্মস্থ করে বাঙালি ভবিষ্যতের বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিতে থাকে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছক-১ এ পাকিস্তান আমলের কোন নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর