এলেক্স ও সিয়ামের দেশের সরকার ব্যবস্থার মধ্যে কোনটি বাংলাদেশে কার্যকর আছে বলে তুমি মনে কর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: এলেক্সের দেশে রাষ্ট্রপতি শাসিত এবং সিয়ামের দেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এর মধ্যে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা কার্যকর আছে বলে আমি মনে করি। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল থাকে। তবে মন্ত্রিসভার হাতে দেশের শাসন ক্ষমতা থাকে। সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে। দলের আস্থাভাজন ব্যক্তি হন প্রধানমন্ত্রী। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্য থেকে অন্যান্য মন্ত্রী নিয়োগ করেন ও তাঁদের মধ্যে দপ্তর বণ্টন করেন। এ ধরনের সরকারে একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা হয় প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। এ ব্যবস্থায় প্রধানমন্ত্রীর গুরুত্ব সবচেয়ে বেশি থাকে। উদ্দীপকে সিয়ামের দেশের সরকারপ্রধান প্রকৃত শাসক। এখানে রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক প্রধান। দেশটিতে আইন বিভাগের আস্থা হারালে শাসন বিভাগকে পদত্যাগ করতে হয়। এরূপ বর্ননায় বলা যায়, সিয়ামের দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত। আর বাংলাদেশেও এরূপ সরকার ব্যবস্থা দেখা যায়। বাংলাদেশের সরকারব্যবস্থার দিকে লক্ষ করলে দেখা যায়, এখানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। একটি মন্ত্রিপরিষদের হাতে দেশের শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। তাদের নেতৃত্বে একজন প্রধানমন্ত্রী থাকেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা যৌথভাবে তাদের কাজের জন্য জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। জাতীয় সংসদের আস্থা হারালে মন্ত্রিসভা ভেঙে যায়। এখানে একজন রাষ্ট্রপ্রধান রয়েছেন। কিন্তু তিনি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান মাত্র। দেশের প্রকৃত ক্ষমতা ভোগ করেন দেশের প্রধানমন্ত্রী। আর এগুলো উপরিউক্ত সংসদীয় সরকারের সাথে সাদৃশ্যপূর্ণ। আলোচনা শেষে বলা যায়, সিয়ামের দেশের বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের সরকার ব্যবস্থায় বিদ্যমান। অর্থাৎ এ দেশের আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আইনসভা বা জাতীয় সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। সুতরাং সিয়ামের দেশে বাংলাদেশের সরকার ব্যবস্থা কার্যকর রয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
এলেক্স ও সিয়ামের দেশের সরকার ব্যবস্থার মধ্যে কোনটি বাংলাদেশে কার্যক…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর