ঘটনা-২ এ বর্ণিত সংগঠনটির সাথে উত্তম সংবিধান সাদৃশ্যপূর্ণ- বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: ঘটনা-২ এ বর্ণিত সংগঠনটির সাথে উত্তম সংবিধান সাদৃশ্যপূর্ণ-মন্তব্যটি যথার্থ। বিশ্বের সকল রাষ্ট্রের কোনো না কোনো সংবিধান রয়েছে। যে রাষ্ট্রের সংবিধান যত উন্নত, সে রাষ্ট্রের শাসনব্যবস্থা ততটা উত্তমভাবে পরিচালিত হয়। উত্তম সংবিধানে অধিকাংশ বিষয় লিখিত থাকে যাতে তা সকলের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয়। এটি সংক্ষিপ্ত ও সুষম প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ এতে শুধুমাত্র প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক বিষয়গুলো লিখিত থাকে এবং এটি খুব সুপরিবর্তনীয় কিংবা খুব বেশি দুষ্পরিবর্তনীয় নয়। উত্তম সংবিধানে সংবিধান সংশোধন পদ্ধতি উল্লেখ করা থাকে। সংবিধানের কোনো অংশ কীভাবে সংশোধন করা হবে সেটিও উত্তম সংবিধানে উল্লেখ থাকে। উদ্দপিকের ঘটনা-২ এ বলা হয়েছে রাজাপুর গ্রামের তরুণরা 'অরুন সংঘ' নামে একটি ক্রীড়া সংগঠন গড়ে তোলে। এই সংগঠনের নিয়মগুলো স্পষ্ট ও ছোট বই আকারে প্রকাশিত হয়। সংগঠনের কোনো নিয়ম কীভাবে পরিবর্তিত হবে তা সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। এরূপ সংবিধানে সহজে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কেননা উক্ত সংগঠনের নিয়মগুলো স্পষ্ট ও ছোট বই আকারে লিখিত। সংগঠনের নিয়ম পরিবর্তনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এ থেকে সহজেই বোঝা যায় উক্ত সংগঠনটির নিয়মকানুন উত্তম সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। আলোচনা থেকে বলা যায়, ঘটনা-২ এর 'অরুণ সংঘের' নিয়মাবলি উত্তম সংবিধানের সমতুল্য।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ঘটনা-২ এ বর্ণিত সংগঠনটির সাথে উত্তম সংবিধান সাদৃশ্যপূর্ণ- বিশ্লেষণপ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর