সংস্থা-১ কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: সংস্থা-১ আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথকে নির্দেশ করে। একসময় সারাবিশ্বে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তৃত ছিল। পরবর্তীকালে শাসিত অঞ্চলগুলোতে জাতীয়তাবাদী চেতনার সৃষ্টি হয় এবং সেসব অঞ্চল বা দেশ একের পর এক স্বাধীন হতে থাকে। তখন ব্রিটেন ও এর শাসন থেকে মুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্কের বন্ধন ধরে রাখার উদ্দেশ্যে গড়ে ওঠে কমনওয়েলথ। ব্রিটেন এটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ব্রিটেন ও এর পূর্বতন অধীনস্থ দেশসমূহ এর সদস্য। তবে কোনো রাষ্ট্র এর সদস্য হবে কি না তা রাষ্ট্রের ইচ্ছার ওপর নির্ভরশীল। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির বর্তমান সদস্যসংখ্যা ৫৩টি রাষ্ট্র। প্রতিষ্ঠার সময় এর নাম ছিল "ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস।” পরবর্তীতে ব্রিটিশ শব্দটি বাদ দেওয়া হয়। ব্রিটেনের রাজা বা রানি কমনওয়েলথের প্রধান। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত। উদ্দীপকের সংস্থা-১ এর জন্মস্থান ১৯৪৯, এর বর্তমান সদস্য সংখ্যা ৫৩ এবং এর সদরদপ্তর লন্ডনে অবস্থিত। এসব তথ্যগুলো কমনওয়েলথকে উপস্থাপন করে। কেননা, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটির বর্তমান সদস্যসংখ্যা ৫৩টি রাষ্ট্র। প্রতিষ্ঠার সময় এর নাম ছিল "ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস।" পরবর্তীতে ব্রিটিশ শব্দটি বাদ দেওয়া হয়। ব্রিটেনের রাজা বা রানি কমনওয়েলথের প্রধান। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সংস্থা-১ কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর