উদ্দীপকের 'Q [গণিত] ইউনিয়নের 'M [গণিত] নেতার দাবিসমূহের অনুরূপ দাবিগুলোই ছিল বাঙালির মুক্তির সনদ- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] ইউনিয়ন ও 'M [গণিত] নেতার মাধ্যমে যথাক্রমে পূর্ব পাকিস্তান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি প্রকাশ পায়। আর বঙ্গবন্ধু পেশকৃত ১৯৬৬ সালের ছয় দফা দাবি ছিল বাঙালির মুক্তির সনদ বক্তব্যটি যথার্থ। ৬ দফা দাবি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। এটি ছিল বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং এর প্রতি সর্বস্তরের বাঙালির সমর্থন ছিল স্বতঃস্ফূর্ত। বাঙালি জনগণের মধ্যে জাতীয়তাবাদের ধারণা উন্মেষ ঘটানোর ক্ষেত্রে ৬ দফা দাবির গুরুত্ব অসীম। আর এ জাতীয়তাবাদের ভিত্তিতেই পরবর্তীতে মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করে। উদ্দীপকের ' ইউনিয়নের চেয়ারম্যান নিজ এলাকার জনগণকে বিভিন্ন কর্মকাণ্ডে বেশি সুযোগ দেয় এবং বাজেট বরাদ্দের বেশির ভাগ টাকা নিজ এলাকার উন্নয়নে খরচ করে। ফলে বঞ্চিত এলাকার জনগণের প্রাণপ্রিয় নেতা 'M [গণিত] নিজেদের ন্যায্য দাবি-সম্বলিত কয়েকটি প্রস্তাব চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। এরূপ ঘটনা পাকিস্তানি প্রশাসনের পূ র্বপাকিস্তানের প্রতি বৈষম্যের চিত্র এবং তার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দাবির প্রেক্ষাপট তুলে ধরে। বঙ্গবন্ধু পেশকৃত এই ৬ দফা দাবি ছিল বাঙালির মুক্তির সনদ। কারণ, বাংলাদেশ স্বাধীনতাপূর্ব শাসনতান্ত্রিক ইতিহাসে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছয় দফা দাবির বাস্তবায়নে বাংলার জনমানুষের ভাগ্য ফিরেছিল আর বিনিময়ে শেখ মুজিব পেয়েছিলেন রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা মামলা। কার্যত এই ৬ দফার মধ্য দিয়ে পাকিস্তানি ধাঁচের বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থাকে ভেঙে বাঙালির জাতীয় মুক্তির লক্ষ্য স্থির হয়। কেননা এ কর্মসূচিতে পাকিস্তানকে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন করার প্রস্তাব করা হয়। এ প্রস্তাবের মধ্যে পূর্ব পাকিস্তানের স্বশাসন ও পূর্ণ মৌলিক অধিকারের শর্ত নিহিত ছিল। আবার, দুটি পৃথক রাজ্যের জন্য পৃথক রাজস্ব, আর্থিক নীতি ও আলাদা মুদ্রা দাবি করা হয়। এর মাঝে অর্থনৈতিকভাবে সক্ষমতা তৈরির পথ উন্মুক্ত করা হয়। দেশ রক্ষা ও পররাষ্ট্র ব্যতীত সরকারের অবশিষ্ট বিষয়গুলো প্রদেশসমূহের হাতে ন্যস্ত রাখার প্রস্তাবে বাঙালির অদম্য স্বাধীনচেতা ভাবটি পুনর্গঠিত হয়। আলোচনা পরিশেষে বলা যায়, ঐতিহাসিক ছয় দফা ছিল বাঙালির স্বায়ত্ত্বশাসনের ঐতিহাসিক দলিল। আর তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থই হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের 'Q ইউনিয়নের 'M নেতার দাবিসমূহের অনুরূপ দাবিগুলোই ছিল বা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর