উদ্দীপকে 'গ' ও 'ঘ' তে উল্লিখিত অধিকারগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'গ' দ্বারা রাজনৈতিক অধিকার এবং 'ঘ' দ্বারা অর্থনৈতিক অধিকার নির্দেশ করা হয়েছে। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। অধিকারের মূল লক্ষ্য ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন। রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার অপরিহার্য। উদ্দীপকের 'গ' অধিকার সম্পর্কে বলা হয়েছে, সমস্যা সমাধানের অধিকার, যার মাধ্যমে রাজনৈতিক অধিকারকে বোঝানো হয়েছে। আর 'ঘ' অধিকারটি হলো সম্পদ ও সম্মান রক্ষার অধিকার। এর মাধ্যমে অর্থনৈতিক অধিকারকে বোঝানো হয়েছে। অর্থনৈতিক অধিকার ও রাজনৈতিক অধিকার নাগরিকের ভিন্ন ভিন্ন অধিকারকে নির্দেশ করে। রাজনৈতিক অধিকার নাগরিকের রাষ্ট্রীয় কাজে নিজের ভূমিকা সংক্রান্ত অধিকারকে নির্দেশ করে। নির্বাচনে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং সকল প্রকার অভাব-অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়াকে রাজনৈতিক অধিকার বলে। এসব অধিকার ভোগের বিনিময়ে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়। অন্যদিকে, অর্থনৈতিক অধিকার নাগরিকের আর্থিক জীবনের সাথে জড়িত। জীবনধারণ করা এবং জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপ্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন- যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিকসংঘ গঠনের অধিকার। আলোচনা শেষে বলা যায়, নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার রাষ্ট্রে তার ভূমিকাকে অর্থবহ করে তোলে। এই দুই অধিকার ভোগের মাধ্যমে নাগরিক নাগরিকত্বের পূর্ণ স্বাদ আস্বাদন করতে পারে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'গ' ও 'ঘ' তে উল্লিখিত অধিকারগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর