ছকগুলোতে উল্লিখিত গুণগুলোর আলোকে জনাব 'X [গণিত] কে কি সুনাগরিক বলা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: ছকগুলোতে উল্লিখিত গুণের আলোকে জনাব 'X [গণিত] কে সুনাগরিক বলা যায় না। রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মধ্যে যে বুদ্ধিমান, সে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে সে ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পারে এবং অসৎ কাজ থেকে বিরত থাকে, আর যে আত্মসংযমী সে বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে। এসব গুণসম্পন্ন নাগরিকদের বলা হয় সুনাগরিক। অর্থাৎ সুনাগরিকের মাঝে তিনটি গুণের সমন্বয় দরকার- বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। উদ্দীপকের জনাব 'X [গণিত] একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে প্রতিষ্ঠান ও সমাজের অনেক সমস্যা তিনি সহজেই সমাধান করতে পারেন। এর মাধ্যমে জনাব 'X [গণিত] এর মাঝে সুনাগরিকের অন্যতম গুণ বুদ্ধির প্রকাশ ঘটেছে। আবার তিনি আইন মান্য করেন এবং যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করেন যা সুনাগরিকের অন্য আরেকটি গুণ বিবেকবোধের প্রতিফলিত রূপ। অন্যদিকে তার প্রতিষ্ঠানে একজন কর্মচারীর প্রয়োজন হলে তিনি উর্ধতন কর্তৃপক্ষের সুপারিশে একজনকে নিয়োগ করেন। তার এরূপ কাজ সুনাগরিকের আত্মসংযম গুণের পরিপন্থি। কেননা আত্মসংযম সুনাগরিকের এমন একটি গুণ যার মাধ্যমে একজন নাগরিক বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের উর্ধ্বে অবস্থান করে। যেহেতু জনাব X ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ শুনে একজনকে নিয়োগ দিয়েছেন সেহেতু তিনি সুনাগরিকের আত্মসংযম গুণের ব্যত্যয় ঘঠিয়েছেন। সুতরাং আলোচনা থেকে বলা যায়, জনাব X পুরোপুরিভাবে সুনাগরিক হয়ে উঠতে পারেননি। অর্থাৎ তিনি সুনাগরিক নন।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছকগুলোতে উল্লিখিত গুণগুলোর আলোকে জনাব 'X কে কি সুনাগরিক বলা যায়? ত…
উদ্দীপক

Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর