রাসেল ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান- মূল্যায়ন কর।
উত্তর: রাসেল ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান- উক্তিটি যথার্থ। ১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সৃষ্টি হলেও শুরু থেকেই শোষিত ছিল পশ্চিম পাকিস্তানের দ্বারা। তাই শোষিত বাঙালির প্রথম আন্দোলন শুরু হয় ১৯৫২ সালে ভাষাকে কেন্দ্র করে। তারপর একে একে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন সংঘটিত হয়। এখানেও আমাদেরকে নানা বৈষম্যের শিকার হতে হয়। তারপর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরীহ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির ওপর আক্রমণ চালায়। এসময় তারা গণহত্যা চালায়, নারী নির্যাতন করে, লুণ্ঠন করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে নিয়মিত সেনা সদস্যরা ও রাসেলের মতো সাধারণ জনতারা। উদ্দীপকের রাসেল পালিয়ে যুদ্ধে অংশ নিয়ে নিজের পা হারায়। কিন্তু ফিরে পেয়েছিল স্বাধীন বাংলাদেশ। তার মতো মুক্তিযোদ্ধারা নির্ভিক হয়ে বুকের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন কখনো অস্ত্র হাতে আবার কখনো গুপ্তচর হিসেবে তারা পাকিস্তানি বাহিনীদের ঘায়েল করার অভিযান পরিচালনা করে। প্রচলিত কায়দার যুদ্ধের পাশাপাশি মুক্তিবাহিনীরা গেরিলা যুদ্ধের রণকৌশল অবলম্বন করে। মুক্তিযুদ্ধ চলে দীর্ঘ ৯ মাস। এ ৯ মাসে ৩০ লক্ষ বাঙালি প্রাণ হারায়, ২ লক্ষ ৭৬ হাজার মা-বোনের সম্ভ্রমহানি ঘটে এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। আলোচনার পরিশেষে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রাসেলের মতো মুক্তিযোদ্ধোরা। সুতরাং রাসেল ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রাসেল ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান- মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর