শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত 'ক' নামক সংস্থার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন আঞ্চলিক সংস্থার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে 'ক' নামক সংস্থার সাথে আমার পঠিত সার্কের মিল আছে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি অর্জনের উদ্দেশ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠিত হয়। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ স্বাক্ষরের মধ্যে সার্কের জন্ম হয়। সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। উদ্দীপকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দলটি বাংলাদেশের পার্শ্ববর্তী কয়েকটি দেশ ঘুরে একটি দেশে গিয়ে 'ক' নামক একটি আঞ্চলিক সংস্থার সচিবালয় দেখতে পায়। এরূপ বর্ণনায় সার্কের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কারণ বাংলাদেশসহ এর আশপাশের দেশ নিয়ে সার্ক গঠিত। আর সার্ক হলো দক্ষিণ এশিয়ার এ দেশগুলোর সহযোগিতায় গঠিত একটি আঞ্চলিক সংস্থা। সুতরাং 'ক' নামক সংস্থা সার্ককেই নির্দেশ করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত 'ক' নামক সংস্থার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন আঞ্চল…

উদ্দীপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু'দল শিক্ষার্থী দেশের বাইরে শিক্ষা সফরে বের হন। প্রথম দলটি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণ করে এবং একটি দেশের রাজধানীতে 'ক' নামক একটি আঞ্চলিক সংস্থার সচিবালয় দেখতে পান। অপর দলটি (আটলান্টিকের পশ্চিম তীরের একটি দেশ) ভ্রমণ করতে গিয়ে 'খ' নামক অন্য একটি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর দেখতে পান। পৃথিবীর প্রায় প্রতিটি স্বাধীন দেশ এই সংস্থার সদস্য। সংস্থাটি বিশ্বে শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে।

Comilla · 2024

উত্তর

OIC ১৯৬৯ সালের ২৫শে সেপ্টেম্বর গঠিত হয়।

উত্তর

অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত পৃথক জাতিসত্তাবিশিষ্ট এলাকার তত্ত্বাবধানের দায়িত্ব অছি পরিষদের। বিশ্বের যেসব জনপদের পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই এবং অন্য রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয় তাকে অছি এলাকা বলে। এসব এলাকার তত্ত্বাবধানের দায়িত্ব অছি পরিষদের। অছি এলাকার ওপর শাসন ক্ষমতার অধিকারী জাতিসংঘের সদস্য রাষ্ট্র, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও নির্বাচিত অন্যান্য সদস্যদের নিয়ে অছি পরিষদ গঠিত।

উত্তর

উদ্দীপকে 'ক' নামক সংস্থার সাথে আমার পঠিত সার্কের মিল আছে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি অর্জনের উদ্দেশ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠিত হয়। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক সনদ স্বাক্ষরের মধ্যে সার্কের জন্ম হয়। সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। উদ্দীপকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দলটি বাংলাদেশের পার্শ্ববর্তী কয়েকটি দেশ ঘুরে একটি দেশে গিয়ে 'ক' নামক একটি আঞ্চলিক সংস্থার সচিবালয় দেখতে পায়। এরূপ বর্ণনায় সার্কের প্রতিচ্ছবি প্রকাশ পায়। কারণ বাংলাদেশসহ এর আশপাশের দেশ নিয়ে সার্ক গঠিত। আর সার্ক হলো দক্ষিণ এশিয়ার এ দেশগুলোর সহযোগিতায় গঠিত একটি আঞ্চলিক সংস্থা। সুতরাং 'ক' নামক সংস্থা সার্ককেই নির্দেশ করে।

উত্তর

'খ' নামক আন্তর্জাতিক সংস্থাটি হলো জাতিসংঘ। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা দুইই রয়েছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই জাতিসংঘের সৃষ্টি হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয় 'লীগ অব নেশনস'। কিন্তু এ প্রতিষ্ঠানটি সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য কারণে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়। ১৯৩৯ সালে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পৃথিবীকে গ্রাস করে। মানবসভ্যতার ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে কলঙ্কিত ও বিভীষিকাময় ছিল। তাই বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘের সৃষ্টি হয়। উদ্দীপকের 'খ' নামক আন্তর্জাতিক সংস্থার আবহে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের চিত্র প্রকাশ পেয়েছে। জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে, যার মূল লক্ষ্য ছিল বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে মানবজাতিকে রক্ষা করা। এর প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ বিভিন্ন সময়ে বিশ্বশান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতিসংঘের সফলতার মধ্যে প্রথমত, এর উপনিবেশবাদ বিরোধী ভূমিকা অন্যতম। ঘাটের দশকে এশিয়া ও আফ্রিকায় জাতীয়তাবাদের মুক্তিসংগ্রামে জাতিসংঘ সহায়তা করেছে, যা অনেক দেশকে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে। এছাড়াও, মানবাধিকারের প্রচার ও প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা অপরিসীম। বিশ্বজুড়ে মানবাধিকারের সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কণ্ঠ উচ্চারণে জাতিসংঘ অগ্রণী ভূমিকা পালন করেছে। শান্তিরক্ষী মিশনের মাধ্যমে জাতিসংঘ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি স্থাপনে সহায়তা করেছে, যা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক বড় অবদান রাখে। অন্যদিকে, জাতিসংঘের ব্যর্থতাও অস্বীকার করা যায় না। বিভিন্ন সংঘাতে জাতিসংঘের নিষ্ক্রিয়তা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অবিশ্বাস একটি বড় সমস্যা। বৃহৎ শক্তিগুলোর প্রভাবের কারণে জাতিসংঘের অনেক সিদ্ধান্ত কার্যকর হয় না, যা এর অকার্যকারিতার একটি বড় কারণ। সিরিয়া, লিবিয়া, ইরাক এবং সোমালিয়ার মতো সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এছাড়াও, রোহিঙ্গা সংকটে জাতিসংঘের তৎপরতা সত্ত্বেও প্রভাবশালী দেশগুলোর কারণে প্রত্যাবাসনের কোনো অগ্রগতি হয়নি। সব মিলিয়ে, জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় একটি অপরিহার্য প্রতিষ্ঠান হলেও এর ব্যর্থতার পাল্লাও বেশ ভারী। তবে জাতিসংঘের অবদানে ব্যর্থতার চেয়ে সফলতার পাল্লা বেশি ভারী। অদূর ভবিষ্যতে হয়তো সকল ব্যর্থতার অবসান ঘটিয়ে জাতিসংঘ একটি শান্তিময় পৃথিবী গড়ে তুলবে।
SSCপৌরনীতি ও নাগরিকতাপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. আজিজ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। ২০১৫ সালে তিনি একটি আন্তর্জাতিক সংস্থার অধীনে গোলযোগপূর্ণ সুদানে শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে মি. জহির বেসামরিক নাগরিক হওয়া সত্ত্বেও অন্য একটি আন্তর্জাতিক সংস্থার মহাসচিব পদে দায়িত্ব পালন করেন। সংস্থাটি বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন সরকারের পক্ষে জনমত সৃষ্টিতে কাজ করেছে।

Dinajpur · 2023

ক
কমনওয়েলথ প্রধান কে?
খ
অছি এলাকা কী? ব্যাখ্যা কর।
গ
মি. আজিজ কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে কর্মরত? ব্যাখ্যা কর।
ঘ
মি. জহির যে আন্তর্জাতিক সংস্থার মহাসচিব তার সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অছি এলাকা কী? ব্যাখ্যা কর।

অছি এলাকা কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথ প্রধান কে?

কমনওয়েলথ প্রধান কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হামিদ সাহেব 'সন্তোশপুর' গ্রামের একজন রাজনৈতিক নেতা। তিনি বিভিন্ন সময়ে সমাজের নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। একসময় জনগণের দুঃখ লাঘবের আশায় তিনি বিভিন্ন দাবি সম্বলিত একটি প্রস্তাব বার্ষিক কাউন্সিলর অধিবেশনে পেশ করেন।

Dinajpur · 2023

ক
লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
খ
দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
গ
হামিদ সাহেবের দাবিটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের আলোকে বলা যায়, "ঐ প্রস্তাবেই ৭১-এর স্বাধীনতার বীজ নিহিত ছিল"- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' সংস্থার সভাপতি সংস্থাটির প্রশাসনিক প্রধান। সাধারণ সম্পাদকের পরামর্শে তিনি সংস্থা পরিচালনা করেন। তার নামে সংস্থা পরিচালিত হলেও তিনি আনুষ্ঠানিক প্রধান। সাধারণ সম্পাদক সংস্থাটির নির্বাহী প্রধান। তিনি সদস্যদের মাঝে কাজ বণ্টন করে দেন এবং তাদের কাজের তদারকি করেন। তিনিই সংস্থার কেন্দ্রবিন্দু। তিনি পদত্যাগ করলে সংস্থাটি অকার্যকর হয়ে পড়ে।

Dinajpur · 2023

ক
বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?
খ
এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ
'ক' সংস্থার সভাপতির সাথে বাংলাদেশের শাসন ব্যবস্থার কার কাজের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ
'ক' সংস্থার সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড বাংলাদেশের শাসন ব্যবস্থার আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?

বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মি. জহির যে আন্তর্জাতিক সংস্থার মহাসচিব তার সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ কর।মি. আজিজ কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে কর্মরত? ব্যাখ্যা কর।অছি এলাকা কী? ব্যাখ্যা কর।কমনওয়েলথ প্রধান কে?উদ্দীপকের আলোকে বলা যায়, "ঐ প্রস্তাবেই ৭১-এর স্বাধীনতার বীজ নিহিত ছিল"- উক্তিটি হামিদ সাহেবের দাবিটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?'ক' সংস্থার সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড বাংলাদেশের শাসন ব্যবস্থার আলোকে বিশ্লেষণ 'ক' সংস্থার সভাপতির সাথে বাংলাদেশের শাসন ব্যবস্থার কার কাজের মিল খুঁজে পাওয়া যায়এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।