দৃশ্যকল্প-২ এর নির্বাচন তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার আন্দোলনকে আরো যৌক্তিক প্রমাণ করে ছিল। তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এর নির্বাচনটি হলো ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন। এ নির্বাচন তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার আন্দোলনকে আরো যৌক্তিক প্রমাণ করেছিল। আমি এ বক্তব্যের সাথে একমত পোষণ করছি। ১৯৫৪ সালের মার্চ মাসে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল ৩০৯। ১৯৫৩ সালের নভেম্বর মাসে আওয়ামী লীগসহ সমমনা কতিপয় দল নিয়ে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে 'যুক্তফ্রন্ট' নামে একটি নির্বাচনি জোট গঠিত হয়। ভাষা আন্দোলনের পর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় পূর্ব বাংলার নাগরিকদের রাজনৈতিক চেতনাকে আরো বৃদ্ধি করে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ স্বাধীনতার পূর্বে পাকিস্তানে সমমনা চারটি রাজনৈতিক দল নিয়ে একটি রাজনৈতিক জোট গঠন করা হয়। এ জোটের নির্বাচনি কর্মসূচি ছিল ২১ দফা। এরূপ বর্ণনা স্পষ্টভাবে ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য পাওয়া যায়। এ নির্বাচন বাঙালির মাঝে স্বাধীকার চেতনার উন্মেষ ঘঠিয়েছিল। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করে। সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জনগণ চরম বৈষম্যের শিকার হয়। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। নির্বাচনের প্রাক্কালে যুক্তফ্রন্ট সর্বস্তরের ভোটারদের আকৃষ্ট করতে ২১ দফা বিশিষ্ট একটি কর্মসূচি গ্রহণ করে, যেখানে বাঙালি নাগরিকদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের দিকগুলো তুলে ধরা হয়। নির্বাচনে জনগণ ২১ দফাকে তাদের স্বার্থরক্ষার সনদ বলে বিবেচনা করে। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট জয় লাভ করে। এই নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্র ক্ষমতায় পশ্চিম পাকিস্তানের কর্তৃত্ব ও প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় প্রদান করে। আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, ১৯৫৪ সালে পাকিস্তানি মুসলিম লীগের ভরাডুবি ঘটে এবং বাঙালির স্বাকীয়তার উন্মেষ ঘটে যুক্তফ্রন্টের বিজয়ের মাধ্যমে। এর মাধ্যমে বাঙালি সত্তার জাগরণ ঘটে যা তাদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর নির্বাচন তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার আন্দোল…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর