দৃশ্যকল্প-১-এ কোন ধরনের সামাজিক সমস্যার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা জনসংখ্যা সমস্যাকে ইঙ্গিত করে। জনসংখ্যা সমস্যা বাংলাদেশ ও বিশ্বের একটি অন্যতম প্রধান সমস্যা। মানুষের জন্মহার মৃত্যুহারকে ছাড়িয়ে গেলে এবং এ জন্মহার দেশের সম্পদের বৃদ্ধিকে ছাড়িয়ে গেলে জনসংখ্যা একটি দেশের সমস্যায় পরিণত হয়। কারণ বাড়তি জনসংখ্যার চাহিদা দেশের সীমিত সম্পদ দিয়ে পূরণ করা সম্ভব হয় না। তাই ভবিষ্যৎ বংশধরদের স্বার্থের কথা বিবেচনা করে বিশ্ব জনসংখ্যার বর্তমান বৃদ্ধির হার কমানোর প্রয়োজন রয়েছে। উদ্দীপকের কৃষক বদরউদ্দিন নাতি-নাতনির মুখ দেখার আশায় তার একমাত্র পুত্র আজিজকে অল্প বয়সে বিয়ে দেন। বছর যেতে না যেতেই তিনি দাদা হন। এরূপ বর্ণনায় জনসংখ্যা সমস্যার ইঙ্গিত পাওয়া যায়। কেননা বাল্য বিবাহ জনসংখ্যা বৃদ্ধির বা জনসংখ্যা সমস্যা সৃষ্টির অন্যতম একটি কারণ। কম বয়সে বিয়ে হওয়ার কারণে ছেলে মেয়ে উভয়ে অধিক সন্তান জন্ম দিয়ে থাকে। অনেক সময় ছেলেমেয়েরা একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এসব কারণেও জনসংখ্যা বৃদ্ধি পায় যা বাংলাদেশের অন্যতম সমস্যা জনসংখ্যা সমস্যাকে সৃষ্টি করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ কোন ধরনের সামাজিক সমস্যার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর