উদ্দীপকে উল্লিখিত মি. 'X [গণিত] -এর অবস্থানরত দেশে কী প্রক্রিয়ায় সংবিধান গড়ে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. X এর অবস্থানরত দেশে ক্রমবিবর্তনের মাধ্যমে সংবিধান গড়ে উঠেছে। সংবিধান হলো রাষ্ট্রের পরিচালনার মৌলিক দলিল। এ সংবিধান বিভিন্নভাবে একটি দেশে গড়ে ওঠে। যেমন অনুমোদনের মাধ্যমে, আলাপ-আলোচনার মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে কিংবা ক্রমবিবর্তনের মাধ্যমে। এর মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো ক্রমবিবর্তের মাধ্যমে সংবিধান প্রণয়ন। এরূপ সংবিধান দীর্ঘদিনে সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতিকে ভিত্তি করে ক্রমবিবর্তনের মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতির ভিত্তিতে গড়ে ওঠে। যেমন ব্রিটেনের সংবিধান ক্রমবিবর্তনের মাধ্যমে লোকাচার ও প্রথার ভিত্তিতে গড়ে উঠেছে। এ ক্ষেত্রে সংবিধান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রণয়ন করা হয় না, ধীরে ধীরে গড়ে ওঠে। উদ্দীপকের মি. 'X [গণিত] উচ্চ শিক্ষার জন্য পশ্চিমা একটি দেশে অবস্থান করছে। সে লক্ষ করল দেশটিতে কোনো সংবিধান নেই। জনগণের ইচ্ছার ভিত্তিতে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়মনীতি ও রীতিনীতি অনুসরণ করে দেশ পরিচালিত হচ্ছে। এরূপ বর্ণনায় সংবিধান প্রণয়ণের ক্রমবিবর্তন পদ্ধতি স্পষ্ট হয়ে উঠে। কেননা এরূপ পদ্ধতিতে সংবিধান প্রণীত হয় সমাজের বা রাষ্ট্রের জনগণ কর্তৃক মেনে চলা দীর্ঘদিনের রীতিনীতি, প্রথা বা আচার-আচরণের ভিত্তিতে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. 'X -এর অবস্থানরত দেশে কী প্রক্রিয়ায় সংবিধান …
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর