উদ্দীপকে উল্লিখিত মি. 'Y [গণিত] -এর বসবাসরত রাষ্ট্রের সংবিধান কি সুপরিবর্তনীয়? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. 'Y [গণিত] এর বসবাসরত রাষ্ট্রের সংবিধান সুপরিবর্তনীয় নয়। সংশোধনের ভিত্তিতে সংবিধানের দুটি রূপ পরিলক্ষিত হয়। একটি হলো সুপরিবর্তণীয় সংবিধান অন্যটি হলো দুষ্পরিবর্তণীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধানের যেকোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায়। এ ক্ষেত্রে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে কোনো জটিলতার প্রয়োজন হয় না। সাধারণ সংখ্যা গরিষ্ঠতায় আইনসভা এর যেকোনো অংশ সংশোধন করতে পারে। উদ্দীপকের মি. 'Y [গণিত] এর বসবাসকৃত দেশটিতে একটি পরিষদ কর্তৃক আইন প্রণীত হয় এবং দুই তৃতীয়াংশের সম্মতিতে তা সংশোধন করা হয়। অর্থাৎ 'Y [গণিত] রাষ্ট্রের সংবিধানটি সুপরিবর্তনীয় নয় বরং দুষ্পরিবর্তনীয়। কেননা, দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে সেই সংবিধানকে বোঝায় যা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না। এ ধরনের সংবিধান পরিবর্তন করতে হলে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, সম্মেলন কিংবা ভোটাভুটির প্রয়োজন হয়। যেমন- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধানের অন্যতম উদাহরণ। আলোচনা হতে তাই বলা যায়, উদ্দীপকের 'Y [গণিত] রাষ্ট্রের সংবিধান সুপরিবর্তনীয় নয় বরং এটি একট দুষ্পরিবর্তনীয় সংবিধান।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. 'Y -এর বসবাসরত রাষ্ট্রের সংবিধান কি সুপরিবর্…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর