রাসেল মুক্তিযুদ্ধে কোন বাহিনীর সদস্য ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: রাসেল মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী বা মুক্তিফৌজের সদস্য ছিল। কখনো কখনো এটা আবার গেরিলা নামেও পরিচিত ছিল। পাকিস্তানি বাহিনী বাংলাদেশে নির্বিচারে গণহত্যা করে, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন প্রভৃতি জঘন্যতম অপরাধে লিপ্ত হয়। তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ নর-নারী প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয়। বাংলার দামাল ছেলেরা এটা দেখে থেমে থাকতে পারেনি বলেই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। উদ্দীপকে দেখা যায়, চতুর্থ বর্ষের রাসেল মুক্তিযুদ্ধের সময় তার কলেজের অনেক শিক্ষার্থীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেখে অনুপ্রাণিত হয়। একদিন সেও পালিয়ে গিয়ে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। তার মতো এমন মুক্তিযোদ্ধারা ছিল মুক্তিফৌজের সদস্য। এভাবে অপ্রশিক্ষিত বাংলার দামাল ছেলেদের প্রথমে প্রশিক্ষণদান করা হয়। তারপর তারা দেশের অভ্যন্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে এবং তাদের গোয়েন্দা শাখা পাকিস্তানি বাহিনীর গতিবিধি ও নানা কর্মকাণ্ডের সংবাদ মুক্তিবাহিনীর কাছে সরবরাহ করত।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
রাসেল মুক্তিযুদ্ধে কোন বাহিনীর সদস্য ছিল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর