শেয়ারFacebookWhatsApp

রাসেল ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান- মূল্যায়ন কর।

উত্তর: রাসেল ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান- উক্তিটি যথার্থ। ১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সৃষ্টি হলেও শুরু থেকেই শোষিত ছিল পশ্চিম পাকিস্তানের দ্বারা। তাই শোষিত বাঙালির প্রথম আন্দোলন শুরু হয় ১৯৫২ সালে ভাষাকে কেন্দ্র করে। তারপর একে একে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন সংঘটিত হয়। এখানেও আমাদেরকে নানা বৈষম্যের শিকার হতে হয়। তারপর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরীহ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির ওপর আক্রমণ চালায়। এসময় তারা গণহত্যা চালায়, নারী নির্যাতন করে, লুণ্ঠন করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে নিয়মিত সেনা সদস্যরা ও রাসেলের মতো সাধারণ জনতারা। উদ্দীপকের রাসেল পালিয়ে যুদ্ধে অংশ নিয়ে নিজের পা হারায়। কিন্তু ফিরে পেয়েছিল স্বাধীন বাংলাদেশ। তার মতো মুক্তিযোদ্ধারা নির্ভিক হয়ে বুকের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন কখনো অস্ত্র হাতে আবার কখনো গুপ্তচর হিসেবে তারা পাকিস্তানি বাহিনীদের ঘায়েল করার অভিযান পরিচালনা করে। প্রচলিত কায়দার যুদ্ধের পাশাপাশি মুক্তিবাহিনীরা গেরিলা যুদ্ধের রণকৌশল অবলম্বন করে। মুক্তিযুদ্ধ চলে দীর্ঘ ৯ মাস। এ ৯ মাসে ৩০ লক্ষ বাঙালি প্রাণ হারায়, ২ লক্ষ ৭৬ হাজার মা-বোনের সম্ভ্রমহানি ঘটে এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। আলোচনার পরিশেষে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রাসেলের মতো মুক্তিযোদ্ধোরা। সুতরাং রাসেল ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান।

SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল

রাসেল ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান- মূল্যায়ন কর।

উদ্দীপক

রাসেল চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। মুক্তিযুদ্ধের সময় তার কলেজের অনেক শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তার সহপাঠীদের দেখাদেখি সেও একদিন পালিয়ে একটি বাহিনীর অধীনে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে 'কামান্না' যুদ্ধে অংশগ্রহণকালে গুলির আঘাতে তার একটি পা হারায়। যুদ্ধ শেষে ফিরে এসে সে তার পরিবারের কাউকেও ফিরে পায়নি।

Jessore · 2024

উত্তর

১৯৪০ সালের ২৩ মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থ-সম্বলিত একটি প্রস্তাব পেশ করেন, ঐতিহাসিক এ প্রস্তাবই হলো লাহোর প্রস্তাব।

উত্তর

গেরিলা যুদ্ধ হলো যুদ্ধের একটি বিশেষ কৌশল যার মাধ্যমে শত্রুদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের ঘায়েল করা হয়। গেরিলা যুদ্ধ এমন এক ধরনের যুদ্ধ পদ্ধতি যেখানে ভূমি এবং ভৌগোলিক সুবিধা ব্যবহার করে প্রতিপক্ষের ওপরে প্রাধান্য বিস্তার করা হয়। গেরিলাযুদ্ধ অনেক সময়েই দুর্গম বনাঞ্চল এলাকায় হয়ে থাকে। গেরিলারা যুদ্ধ করার জন্য এবং সামরিক বাহিনীকে মোকাবিলা করার জন্য অনেক রকম সামরিক কৌশল যেমন, অতর্কিত হামলা, অন্তর্ঘাত, ইট ইত্যাদি ব্যবহার করে থাকে। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এ পদ্ধতিতেই শত্রুসেনাদের ঘায়েল করে।

উত্তর

রাসেল মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী বা মুক্তিফৌজের সদস্য ছিল। কখনো কখনো এটা আবার গেরিলা নামেও পরিচিত ছিল। পাকিস্তানি বাহিনী বাংলাদেশে নির্বিচারে গণহত্যা করে, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন প্রভৃতি জঘন্যতম অপরাধে লিপ্ত হয়। তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ নর-নারী প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয়। বাংলার দামাল ছেলেরা এটা দেখে থেমে থাকতে পারেনি বলেই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। উদ্দীপকে দেখা যায়, চতুর্থ বর্ষের রাসেল মুক্তিযুদ্ধের সময় তার কলেজের অনেক শিক্ষার্থীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেখে অনুপ্রাণিত হয়। একদিন সেও পালিয়ে গিয়ে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। তার মতো এমন মুক্তিযোদ্ধারা ছিল মুক্তিফৌজের সদস্য। এভাবে অপ্রশিক্ষিত বাংলার দামাল ছেলেদের প্রথমে প্রশিক্ষণদান করা হয়। তারপর তারা দেশের অভ্যন্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে এবং তাদের গোয়েন্দা শাখা পাকিস্তানি বাহিনীর গতিবিধি ও নানা কর্মকাণ্ডের সংবাদ মুক্তিবাহিনীর কাছে সরবরাহ করত।

উত্তর

রাসেল ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান- উক্তিটি যথার্থ। ১৯৪৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সৃষ্টি হলেও শুরু থেকেই শোষিত ছিল পশ্চিম পাকিস্তানের দ্বারা। তাই শোষিত বাঙালির প্রথম আন্দোলন শুরু হয় ১৯৫২ সালে ভাষাকে কেন্দ্র করে। তারপর একে একে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন সংঘটিত হয়। এখানেও আমাদেরকে নানা বৈষম্যের শিকার হতে হয়। তারপর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরীহ, নিরস্ত্র, ঘুমন্ত বাঙালির ওপর আক্রমণ চালায়। এসময় তারা গণহত্যা চালায়, নারী নির্যাতন করে, লুণ্ঠন করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে নিয়মিত সেনা সদস্যরা ও রাসেলের মতো সাধারণ জনতারা। উদ্দীপকের রাসেল পালিয়ে যুদ্ধে অংশ নিয়ে নিজের পা হারায়। কিন্তু ফিরে পেয়েছিল স্বাধীন বাংলাদেশ। তার মতো মুক্তিযোদ্ধারা নির্ভিক হয়ে বুকের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন কখনো অস্ত্র হাতে আবার কখনো গুপ্তচর হিসেবে তারা পাকিস্তানি বাহিনীদের ঘায়েল করার অভিযান পরিচালনা করে। প্রচলিত কায়দার যুদ্ধের পাশাপাশি মুক্তিবাহিনীরা গেরিলা যুদ্ধের রণকৌশল অবলম্বন করে। মুক্তিযুদ্ধ চলে দীর্ঘ ৯ মাস। এ ৯ মাসে ৩০ লক্ষ বাঙালি প্রাণ হারায়, ২ লক্ষ ৭৬ হাজার মা-বোনের সম্ভ্রমহানি ঘটে এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। আলোচনার পরিশেষে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রাসেলের মতো মুক্তিযোদ্ধোরা। সুতরাং রাসেল ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান।
SSCপৌরনীতি ও নাগরিকতাপাঠ্যসূচি বহির্ভূত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. আজিজ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। ২০১৫ সালে তিনি একটি আন্তর্জাতিক সংস্থার অধীনে গোলযোগপূর্ণ সুদানে শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে মি. জহির বেসামরিক নাগরিক হওয়া সত্ত্বেও অন্য একটি আন্তর্জাতিক সংস্থার মহাসচিব পদে দায়িত্ব পালন করেন। সংস্থাটি বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন সরকারের পক্ষে জনমত সৃষ্টিতে কাজ করেছে।

Dinajpur · 2023

ক
কমনওয়েলথ প্রধান কে?
খ
অছি এলাকা কী? ব্যাখ্যা কর।
গ
মি. আজিজ কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে কর্মরত? ব্যাখ্যা কর।
ঘ
মি. জহির যে আন্তর্জাতিক সংস্থার মহাসচিব তার সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অছি এলাকা কী? ব্যাখ্যা কর।

অছি এলাকা কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথ প্রধান কে?

কমনওয়েলথ প্রধান কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হামিদ সাহেব 'সন্তোশপুর' গ্রামের একজন রাজনৈতিক নেতা। তিনি বিভিন্ন সময়ে সমাজের নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। একসময় জনগণের দুঃখ লাঘবের আশায় তিনি বিভিন্ন দাবি সম্বলিত একটি প্রস্তাব বার্ষিক কাউন্সিলর অধিবেশনে পেশ করেন।

Dinajpur · 2023

ক
লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
খ
দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
গ
হামিদ সাহেবের দাবিটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের আলোকে বলা যায়, "ঐ প্রস্তাবেই ৭১-এর স্বাধীনতার বীজ নিহিত ছিল"- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' সংস্থার সভাপতি সংস্থাটির প্রশাসনিক প্রধান। সাধারণ সম্পাদকের পরামর্শে তিনি সংস্থা পরিচালনা করেন। তার নামে সংস্থা পরিচালিত হলেও তিনি আনুষ্ঠানিক প্রধান। সাধারণ সম্পাদক সংস্থাটির নির্বাহী প্রধান। তিনি সদস্যদের মাঝে কাজ বণ্টন করে দেন এবং তাদের কাজের তদারকি করেন। তিনিই সংস্থার কেন্দ্রবিন্দু। তিনি পদত্যাগ করলে সংস্থাটি অকার্যকর হয়ে পড়ে।

Dinajpur · 2023

ক
বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?
খ
এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ
'ক' সংস্থার সভাপতির সাথে বাংলাদেশের শাসন ব্যবস্থার কার কাজের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ
'ক' সংস্থার সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড বাংলাদেশের শাসন ব্যবস্থার আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?

বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মি. জহির যে আন্তর্জাতিক সংস্থার মহাসচিব তার সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ কর।মি. আজিজ কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে কর্মরত? ব্যাখ্যা কর।অছি এলাকা কী? ব্যাখ্যা কর।কমনওয়েলথ প্রধান কে?উদ্দীপকের আলোকে বলা যায়, "ঐ প্রস্তাবেই ৭১-এর স্বাধীনতার বীজ নিহিত ছিল"- উক্তিটি হামিদ সাহেবের দাবিটি ঐতিহাসিক কোন প্রস্তাবকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?'ক' সংস্থার সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড বাংলাদেশের শাসন ব্যবস্থার আলোকে বিশ্লেষণ 'ক' সংস্থার সভাপতির সাথে বাংলাদেশের শাসন ব্যবস্থার কার কাজের মিল খুঁজে পাওয়া যায়এককেন্দ্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।