উদ্দীপকে 'সেতু' নামক সংস্থার নিয়মনীতি কোন ধরনের সংবিধানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'সেতু' নামক সংস্থার নিয়মনীতি অলিখিত সংবিধানকে নির্দেশ করে। লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের হতে পারে যথা- লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না। এ ধরনের সংবিধান প্রথা ও রীতিনীতিভিত্তিক। চিরাচরিত নিয়ম ও আচার-অনুষ্ঠানের ভিত্তিতে এ ধরনের সংবিধান গড়ে ওঠে। অলিখিত সংবিধান সমাজের প্রগতির সাথে তাল মিলিয়ে সহজে পরিবর্তন করা যায়। তাই জরুরি প্রয়োজন মেটাতে অলিখিত সংবিধান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এ সংবিধানে সাধারণত কোনো সমস্যার সমাধান প্রচলিত নিয়ম অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে করা হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী অলিখিত সংবিধান পরিবর্তন হতে পারে বিধায় বিপ্লবের সম্ভাবনা কম থাকে। তবে অলিখিত সংবিধানের অধিক পরিবর্তনশীলতা আবার অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। উদ্দীপকে লক্ষ করলে দেখা যায়, সেতু নামক সামাজিক সংগঠনটি সামাজিক চিরাচরিত নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হয় এবং নিয়মগুলো কোথাও লিপিবদ্ধ নেই। অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, 'সেতু' নামক সংগঠনটি পরিচালনার নিয়মাবলি অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'সেতু' নামক সংস্থার নিয়মনীতি কোন ধরনের সংবিধানকে নির্দেশ ক…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর