সোনালি ও সেতু নামক সংস্থা দুটির সংবিধানের মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মনে কর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'সেতু' সংস্থাটি অলিখিত সংবিধানের মাধ্যমে এবং 'সোনালি' সংস্থাটি লিখিত সংবিধানের মাধ্যমে পরিচালিত হয়। আমি 'সোনালী' সংস্থাটি পরিচালনার নিয়মাবলি অর্থাৎ লিখিত সংবিধানকে উত্তম বলে মনে করি। রাষ্ট্র পরিচালনার মূল দলিল হলো সংবিধান। এই সংবিধানের দুটি ধরন হলো লিখিত ও অলিখিত সংবিধান। যে সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে তাকেই লিখিত সংবিধান বলা হয়। আর লিখিত সংবিধানকে উত্তম সংবিধান বলার কারণ হলো এটি সুস্পষ্ট এবং জনকল্যাণকামী হয়ে থাকে। উদ্দীপকে উল্লিখিত 'খ' 'সোনালী' সংস্থার সংবিধানকে তথা লিখিত সংবিধানকে উত্তম মনে করার অনেক কারণ রয়েছে। অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না। এ ধরনের সংবিধান প্রথা ও রীতিনীতিভিত্তিক, চিরাচরিত নিয়ম ও আচার অনুষ্ঠানের ভিত্তিতে গড়ে ওঠে। এ ধরনের সংবিধানে স্বেচ্ছাচারিতার সুযোগ রয়েছে। পক্ষান্তরে, লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে। ফলে স্বেচ্ছাচারিতার সুযোগ থাকে না। লিখিত সংবিধান সুস্পষ্ট। এ সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে বলে এটি জনগণের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয়। লিখিত সংবিধান স্থিতিশীল বিধায় শাসক তার ইচ্ছামতো এটি পরিবর্তন বা সংশোধন করতে পারে না। তাই যেকোনো পরিস্থিতিতে লিখিত সংবিধান স্থিতিশীল থাকে এবং শাসক ও জনগণ এটি মেনে চলতে বাধ্য হয়। পক্ষান্তরে, অলিখিত সংবিধান অস্থিতিশীল। লিখিত সংবিধানে জনগণের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ থাকে। ফলে কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করতে সাহস পায় না। পক্ষান্তরে, অলিখিত সংবিধানে এটি অনুপস্থিত। লিখিত সংবিধানে শাসকের ক্ষমতা কী হবে, জনগণ কী কী অধিকার ভোগ করবে তার উল্লেখ থাকে। এর ফলে শাসক ও জনগণ নিজেদের ক্ষমতা ও অধিকার সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করতে পারে। কিন্তু, অলিখিত সংবিধানে এটি অস্পষ্ট। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, 'সোনালি' সংস্থাটির পরিচালনার নিয়মাবলিই অর্থাৎ লিখিত সংবিধানই উত্তম।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সোনালি ও সেতু নামক সংস্থা দুটির সংবিধানের মধ্যে কোনটিকে তুমি উত্তম …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর