মৌলিক গণতন্ত্র কেন প্রবর্তন করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: জেনারেল আইয়ুব খানের ক্ষমতাকে পাকাপোক্ত করে স্বৈরাচারী শাসন দীর্ঘায়িত করার জন্য মৌলিক গণতন্ত্র প্রবর্তন করা হয়। মৌলিক গণতন্ত্র হলো জেনারেল আইয়ুব খান কর্তৃক উদ্ভাবিত একটি উদ্ভট গণতান্ত্রিক ধারণা। ১৯৫৯ সালের ২৬ অক্টোবর জেনারেল আইয়ুব খান তার 'মৌলিক গণতন্ত্র' আদেশ ঘোষণা করেন। মৌলিক গণতন্ত্র ব্যবস্থাধীনে পাকিস্তানের উভয় অংশ থেকে ৪০,০০০ করে মোট ৮০,০০০ ইউনিয়ন কাউন্সিলর সদস্য নিয়ে দেশের নির্বাচকমণ্ডলী গঠিত হয়। এদের দ্বারা রাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যবৃন্দের নির্বাচনের বিধান করা হয়। এ পদ্ধতিতে পরোক্ষ নির্বাচন পদ্ধতি সৃষ্টি করে নাগরিকদেরকে প্রত্যক্ষ ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মৌলিক গণতন্ত্র কেন প্রবর্তন করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর