দৃশ্যকল্প-১ দ্বারা বাংলাদেশের কোন নাগরিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ দ্বারা বাংলাদেশের অন্যতম নাগরিক সমস্যা জনসংখ্যা সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে। জনসংখ্যা সমস্যা বাংলাদেশের নাগরিক জীবনের একটি অন্যতম প্রধান সমস্যা। জনসংখ্যা সমস্যা বলতে অধিক জনসংখ্যার প্রভাবে সৃষ্ট সমস্যাকে নির্দেশ করে। দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তা সমস্যা হিসেবে বিবেচিত হয়। অধিক জনসংখ্যার কারণে খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান প্রভৃতি ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। অর্থনৈতিক ক্ষেত্রে নানা সামাজিক সমস্যার সৃষ্টি করে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আলেক মিয়ার পরিবারের সদস্য সংখ্যা সাত জন। তিনি একজন সাধারণ কৃষক। টাকার অভাবে ছেলেমেয়েদের মৌলিক চাহিদা ভালোভাবে মেটাতে পারেন না। তার পরিবার নানা অভাবঅনাটনে ভোগে। এরূপ বর্ণনায় বাংলাদেশের জনসংখ্যা সমস্যাকে নির্দেশ করা হয়েছে। কেননা আলেক মিয়ার পরিবারের অধিক জনসংখ্যার কারণে তার পরিবারের চাহিদা ঠিকমতো পূরণ করতে পারে না। আর জসংখ্যার চাপে এরূপ সমস্যা সৃষ্টি হলে অর্থাৎ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলে তা জনসংখ্যা সমস্যাকেই নির্দেশ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১ দ্বারা বাংলাদেশের কোন নাগরিক সমস্যাকে ইঙ্গিত করা হয়েছে?…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর